প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে পৌঁছেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। খবর বাসসের

এর আগে, ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফরের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্ব পাচ্ছে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ ও বাংলাদেশে বৃহৎ পরিসরে জাপানি শিল্প স্থাপন। জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ইপিএ-এর দ্রুত কার্যকর বাস্তবায়ন এবং জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকারের বিষয়টি প্রাধান্য পাবে। পাশাপাশি জ্বালানি রূপান্তর, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডিজিটাল অবকাঠামো এবং মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির রূপরেখা নির্ধারণ করা হবে। শীর্ষ বৈঠকের পর যৌথ সংবাদ বিবৃতি প্রকাশ এবং উভয় দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রয়েছে।
দেশের শিল্পায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সফরকালে ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। কর্মসূচির অংশ হিসেবে ‘জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ’ এবং ‘জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’-এর চেয়ারম্যানদের সঙ্গেও আলোচনা অনুষ্ঠিত হবে।
অর্থনৈতিক এজেন্ডার বাইরে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতি, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়েও কথা বলবেন দুই সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। প্রতিনিধিদলে আরও আছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই জাপানের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব অবকাঠামো ও অর্থনৈতিক খাতে বিস্তৃত। বর্তমানে ঢাকার মেট্রোরেল প্রকল্প, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বৃহৎ উন্নয়ন কর্মকাণ্ডে অন্যতম প্রধান অর্থায়নকারী হিসেবে রয়েছে টোকিও। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ ও ১৯৮০ সালে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ ও ২০০৫ সালে জাপানে আনুষ্ঠানিক সফর সম্পন্ন করেছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.