আপনি পড়ছেন

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠকের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রাজধানীর বারিধারার একটি বাসায় এই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে দাবি করেছেন তিনি।

ভারতীয় গোয়েন্দার সঙ্গে জামায়াতের গোপন বৈঠকের অভিযোগ রাশেদের
রাশেদ খাঁন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাশেদ খাঁন উল্লেখ করেন, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় বারিধারার ওই বাসায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার উপস্থিতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং দলটির নেতা এ টি এম মা'ছুমসহ মোট তিনজন প্রতিনিধি অংশ নেন।

জামায়াতের রাজনৈতিক অবস্থানের বৈপরীত্য নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খাঁন বলেন, যারা প্রকাশ্যে সার্বক্ষণিক ভারতবিরোধী বক্তব্য দেয়, তারা ঠিক কোন স্বার্থে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে এমন বৈঠকে বসলো তা স্পষ্ট নয়। তিনি মন্তব্য করেন, কোনো কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করা আর একজন উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করা এক বিষয় নয়।

বৈঠকের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে মিয়া গোলাম পরওয়ারকে প্রকাশ্যে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান রাশেদ খাঁন। অন্যথায় এটিকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে মাঠের আন্দোলনের ছক আঁকাই এই চক্রান্তের প্রাথমিক লক্ষ্য।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.