লুলা: সবার জন্য দেশ পরিচালনা করব
পুনর্নির্বাচনে বিজয়ী হয়ে সব ব্রাজিলীয় নাগরিকের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। একই সঙ্গে তিনি দেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি এবং উচ্চাভিলাষী জলবায়ু কর্মসূচি এগিয়ে নেওয়ার ঘোষণা দেন। রবিবার গভীর রাতে পুনর্নির্বাচনে জয় নিশ্চিত করার পর তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে লুলা ব্রাজিলের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সব নাগরিককে সম্মান জানানোর অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘নির্বাচিত প্রেসিডেন্টকে সবার পছন্দ হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে তাকে সবার জন্যই সরকার পরিচালনা করতে হবে।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর রাজনৈতিক শিবিরের সমালোচনা করে তিনি বলেন, ‘এটি ছিল অস্বীকৃতি ও মিথ্যার পরাজয়।’
পরবর্তী মেয়াদের জন্য একটি উচ্চাভিলাষী রূপরেখার প্রতিশ্রুতি দিয়ে লুলা বলেন, ‘আমি একটি অঙ্গীকার করতে চাই: কোনো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেয়াদের মধ্যে এটিই হবে সেরা মেয়াদ। সবাই যে ব্রাজিলের স্বপ্ন দেখে, তা গড়ে তুলতে আমি দিনে ২৪ ঘণ্টাই নিজেকে উৎসর্গ করব।’
দেশের সার্বভৌমত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এই নির্বাচনে আমরা বাইরে থেকে আসা অভ্যন্তরীণ হস্তক্ষেপকে পরাজিত করেছি।’ তিনি আরো যোগ করেন, ‘এই দেশ কারও পেছনের উঠান হতে রাজি হবে না।’
বিশ্বমঞ্চে ব্রাজিলের অবস্থান তুলে ধরে লুলা উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশটির একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করা উচিত এবং জলবায়ু নীতিতে দৃষ্টান্ত স্থাপন করে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, ‘আমরা একটি প্রান্তিক দেশ নয়, বরং একটি কেন্দ্রীয় দেশ হতে চাই। এই দেশে জলবায়ু নীতি কীভাবে পরিচালিত হয়, তা আমরা বিশ্বকে দেখিয়ে দেব।’
৪ অক্টোবরের প্রথম দফার ভোটে দ্বিতীয় অবস্থানে থাকার পর লুলার এই জয় একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত হয়েছে। ওই পর্বে বলসোনারো বৈধ ভোটের ৪৭ দশমিক ০৩ শতাংশ পেয়ে এগিয়ে ছিলেন, যেখানে লুলার প্রাপ্ত ভোট ছিল ৪৫ দশমিক ১৬ শতাংশ।
ব্রাজিলের প্রতিনিধি পরিষদের তথ্য অনুযায়ী, দেশটির গণতান্ত্রিক ইতিহাসে লুলাই প্রথম প্রার্থী, যিনি প্রথম দফায় দ্বিতীয় হয়েও রানঅফে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
রাস্তার সমাবেশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে তিনি নিজের সমর্থকদের সংগঠিত করেছিলেন।
২০০২, ২০০৬ এবং ২০২২ সালের পর এই বিজয়ের মাধ্যমে লুলা আলাদা আলাদা মেয়াদে চতুর্থবারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন। জি১ নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী, জনগণের প্রত্যক্ষ ভোটে চার মেয়াদে নির্বাচিত হওয়া ব্রাজিলের প্রথম প্রেসিডেন্ট তিনি। ২০২৭ সালের ৫ জানুয়ারি তার নতুন মেয়াদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের পরিসংখ্যানে জানা যায়, রানঅফে ভোটদানে বিরত থাকার হার ছিল ১৯ দশমিক ২২ শতাংশ, যা প্রথম দফায় ছিল ২১ দশমিক ০৮ শতাংশ। এছাড়া সংগৃহীত ভোটের মধ্যে ফাঁকা ব্যালট ছিল আনুমানিক ১ দশমিক ১২ শতাংশ এবং বাতিল ভোট ছিল ২ দশমিক ১২ শতাংশ; যার সমন্বিত হার দাঁড়িয়েছে ৩ দশমিক ২৪ শতাংশে।
লুলার পরবর্তী প্রশাসনকে কংগ্রেসের বিরোধিতার মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সামাজিক কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি সরকারি তহবিলের ভারসাম্য বজায় রাখার চাপও তার ওপর থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.