রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ
রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে তিন বছরের জন্য নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের সম্মতি দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এমডির চুক্তি বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী, বেসরকারি সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলমকে জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে মনোনয়নে সম্মতি দেওয়া হয়। বিষয়টি কার্যকর করতে ব্যাংকটির পরিচালনা পর্ষদকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
একইভাবে বেসরকারি যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগে সম্মতি দিয়ে ব্যাংকটির চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদাকে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের নতুন এমডি হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
এদিকে সোনালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর আগে গত ১৯ অক্টোবর তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছিল। সেই আদেশ প্রত্যাহার করায় তিনি স্বপদেই দায়িত্ব পালন করবেন।
শীর্ষ পর্যায়ের এই রদবদলের আগে গত ১৯ অক্টোবর জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তার আগেই অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিও বাতিল করা হয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.