বিশ্বের চারটি দেশে কর্মরত কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিশেষ কর্মসূচি চালু করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। সোমবার ঘোষিত এই কর্মসূচির আওতায় কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে কর্মরত যোগ্য কর্মীরা চাইলে নিজে থেকেই প্রতিষ্ঠানটি ছেড়ে যাওয়ার সুযোগ পাবেন।

৪ দেশে কর্মীদের স্বেচ্ছায় অবসরের সুযোগ দিচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের লোগো

কর্মীদের পাঠানো এক বার্তায় মাইক্রোসফটের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (চিফ পিপল অফিসার) অ্যামি কোলম্যান জানান, নির্দিষ্ট মেয়াদের এই ‘ভলান্টারি এক্সিট অফার’ বা স্বেচ্ছায় বিদায়ের সুযোগটি সংশ্লিষ্ট বিভাগগুলোর লেভেল ৭০ ও তার নিচের কর্মীদের জন্য প্রযোজ্য হবে।

অ্যামি কোলম্যান বলেন, ‘স্বেচ্ছায় চাকরি ছাড়ার এই প্রস্তাব আমাদের জন্য সম্পূর্ণ নতুন। এটি থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করব।’ তিনি আরও জানান, ব্যবসায়িক অগ্রাধিকার, গ্রাহকদের দেওয়া প্রতিশ্রুতি এবং কর্মীবাহিনীর প্রয়োজনের ওপর ভিত্তি করে বিভিন্ন বিভাগের কর্মীদের অংশগ্রহণের সুযোগ পরিবর্তিত হতে পারে।

কতজন কর্মী এই সুবিধার আওতাভুক্ত হবেন তা মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে অজ্ঞাত সূত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানিয়েছে, এই প্রস্তাবের আওতায় প্রায় ৬০ হাজার কর্মী আসতে পারেন।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এই কর্মসূচিতে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে এআই এক্সপেরিয়েন্সেস, কোপাইলট, কোরএআই, উইন্ডোজ প্লাস ডিভাইসেস, এক্সবক্স, অর্থ এবং মানবসম্পদ বিভাগ। এ ছাড়া ক্লাউড প্লাস এআই, মাইক্রোসফটএআই এবং করপোরেট, এক্সটার্নাল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগগুলো আংশিকভাবে অংশ নিচ্ছে। তবে বিপণন (মার্কেটিং), বাণিজ্যিক ব্যবসা, ডিসকভারি অ্যান্ড কোয়ান্টাম এবং নিরাপত্তা বিভাগকে এই কর্মসূচির আওতাবহির্ভূত রাখা হয়েছে।

দ্য ভার্জ জানায়, নতুন করে সরাসরি কর্মী ছাঁটাই না করেই প্রতিষ্ঠানের কর্মীবাহিনীর আকার কমাতে এই উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। এর কয়েক মাস আগেই প্রতিষ্ঠানটি মূলত এক্সবক্স এবং বাণিজ্যিক বিক্রয় বিভাগ থেকে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করেছিল। সংবাদমাধ্যমটি ফরচুনের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আরও জানায়, এক্সবক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশা শর্মা পরবর্তী সময়ে আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছিলেন।

দ্য ভার্জের তথ্যমতে, চলতি বছরের শুরুর দিকে নেওয়া একটি স্বেচ্ছায় অবসর কর্মসূচির ধারাবাহিকতায় নতুন এই পদক্ষেপ এলো। আগের ওই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের প্রায় ৯ হাজার কর্মী ছিলেন, যাদের বয়স ও চাকরির মেয়াদের যোগফল ছিল অন্তত ৭০ বছর।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.