নতুন কাঠামোয় বেতন মিলবে রবিবার, হিসাব মেলাতে হিমশিম অনেকে
বেতন নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করতে না পেরে নতুন কাঠামো অনুযায়ী চার মাসের বকেয়াসহ বেতন পাওয়া নিয়ে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন লাখ লাখ সরকারি চাকরিজীবী। জটিলতা নিরসন না হওয়ায় আপাতত পুরোনো স্কেলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁদের। অর্থ বিভাগের কালক্ষেপণ এবং সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি বা আইবাস++ সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

আগামী ১ নভেম্বর থেকে চার মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বেতন নির্ধারণের কাজ শেষ করতে পারেননি ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক। ফলে প্রথম পর্যায়ে নতুন হারে অর্থ পাচ্ছেন না তাঁরা। সংশ্লিষ্টদের বকেয়া অর্থ পরবর্তীতে পরিশোধ করার আশ্বাস দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে তাঁদের নিয়মিত বেতন পুরোনো স্কেলেই তুলতে হচ্ছে।
বেতন নির্ধারণের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বেশ কিছু দপ্তর থেকে অর্থসচিবের কাছে প্রতিকার চেয়ে আবেদন করা হয়। তবে এসব আবেদনের সুরাহা ১ নভেম্বরের আগে সম্ভব হচ্ছে না। অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অর্থ বিভাগের দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন তৈরি এবং বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের জানাশোনার ঘাটতি থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। বিষয়টির সমাধানে অতীতের অভিজ্ঞ কর্মকর্তাদের পরামর্শ নেওয়া হচ্ছে।
নতুন বেতনকাঠামো পর্যালোচনায় দেখা যায়, বেতন নির্ধারণ করতে গিয়ে গ্রেডের স্বাভাবিক ক্রম ব্যাহত হয়েছে। ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা এবং ১২তম গ্রেডের ২৪ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হলেও পূর্ববর্তী স্কেলের হিসাব মেলাতে গিয়ে ১২তম গ্রেডের কর্মচারীর বেতন দাঁড়িয়েছে ৩৭ হাজার ৭০০ টাকায়, যেখানে ১১তম গ্রেডের কর্মচারীর নির্ধারিত হয়েছে ৩৭ হাজার টাকা। ফলে জ্যেষ্ঠ পদে থেকেও মূল বেতনে ৭০০ টাকা কম পাচ্ছেন ১১তম গ্রেডের কর্মীরা। বিভিন্ন ধাপে এই সুবিধা কার্যকরের ক্ষেত্রেও দুই গ্রেডের মধ্যে বেতনের এই ব্যবধান অব্যাহত থাকছে।
একইভাবে পদোন্নতির পর সার্বিক আয় কমে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। বাড়িভাড়ার হার পরিবর্তনের কারণে দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতি পেলে মূল বেতন ১ হাজার ৩০০ টাকা বাড়লেও বাড়িভাড়া ভাতা কমে যাচ্ছে ১ হাজার ৯০০ টাকা। এর ফলে পদোন্নতি পাওয়ার পরও মাস শেষে মোট আয় ৬০০ টাকা কমে যাওয়ার হিসাব পাওয়া গেছে। পাশাপাশি উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে আট বছর ও দশ বছর চাকরির মেয়াদ পূরণের শর্তের কারণে একই পদে জ্যেষ্ঠ ও জুনিয়র কর্মকর্তাদের বেতনে বৈষম্য তৈরি হচ্ছে।
আইবাস++ সার্ভারের জটিলতা এবং প্রশিক্ষিত জনবলের ঘাটতি বেতন নির্ধারণ প্রক্রিয়াকে আরও বিলম্বিত করেছে। সরকারের বাজেট প্রণয়ন, বিল তৈরি এবং সরকারি কর্মচারীদের বেতন ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় এই মাধ্যমটিতে নতুন নিয়মের জটিলতাগুলো দ্রুত সমাধান না হওয়ায় মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা বিল দাখিল করতে পারছেন না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.