চাকরির আড়ালে রুশ সেনাদলে পাচার বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক
বেসামরিক কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের রাশিয়ায় নিয়ে গিয়ে জবরদস্তিমূলকভাবে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। বিভিন্ন দেশে তৎপর চক্রের সঙ্গে রুশ কর্তৃপক্ষের সমন্বয়ে এই সংঘবদ্ধ আন্তর্জাতিক মানবপাচার সংঘটিত হচ্ছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে পাঠানো এসব বিদেশি নাগরিকদের অনেকেই নিহত, আহত, বন্দি কিংবা নিখোঁজ হয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে উপস্থাপনের লক্ষ্যে প্রকাশিত এই নথিতে কমিশন জানায়, ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে ৪৮টি দেশের নাগরিকদের নিয়োগের তথ্য খতিয়ে দেখে ২৯টি দেশের ক্ষেত্রে সুস্পষ্ট প্রতারণা ও জবরদস্তির আলামত পাওয়া গেছে। তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া ও উজবেকিস্তানের মতো দেশগুলো রয়েছে। ভুক্তভোগীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে এবং তারা মূলত অর্থনৈতিকভাবে অসচ্ছল ও সীমিত শিক্ষার সুযোগ পাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য।
তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিরাপত্তাকর্মী, গাড়িচালক, মেকানিক, নির্মাণশ্রমিক ও পরিচ্ছন্নতাকর্মীর মতো বেসামরিক পদে আকর্ষণীয় বেতনের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ তৈরি করা হতো। সরকারি অনুমোদনপ্রাপ্তির মিথ্যা পরিচয় দিয়ে নিয়োগকারী এজেন্টরা মস্কোর বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া আমন্ত্রণপত্র ও ভিসা তৈরি করে লোকজনকে রাশিয়ায় পাঠাতো। রাশিয়ায় পৌঁছানোর পর অধিকাংশ ব্যক্তির পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। পরে শুধুমাত্র রুশ ভাষায় লিখিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক চুক্তিতে তাদের জোরপূর্বক স্বাক্ষর করানো হয়। বেসামরিক কাজের কথা বলে নিয়ে গিয়ে এভাবে তাদের সরাসরি ইউক্রেনের সম্মুখ সমরে ঠেলে দেওয়া হয়েছে।
বাংলাদেশি নাগরিকদের বিষয়ে কমিশন বেশ কয়েকটি ব্যবসায়িক ভিসার অনুলিপি সংগ্রহ করেছে, যেখানে বেসামরিক প্রতিষ্ঠানের আমন্ত্রণের আড়ালে সামরিক নিয়োগ কার্যকর করা হয়েছিল। ভুক্তভোগীদের পরিবারের বিবরণ অনুযায়ী, সম্পূর্ণ অচেনা ভাষায় লিখিত নথিতে তাদের বাধ্য হয়ে সই করতে হয়েছে। চাকরির জন্য জমি বিক্রি ও ঋণ করে যাওয়া এসব ব্যক্তির পরিবার এখন নিখোঁজ স্বজনদের বিষয়ে কোনো তথ্য পাচ্ছে না, এমনকি অনেকের মৃত্যুর পরও মরদেহ দেশে ফেরত আনা সম্ভব হয়নি। এর আগে বিভিন্ন বেসরকারি অনুসন্ধানেও রাশিয়ায় গিয়ে যুদ্ধের সম্মুখভাগে অর্ধশতাধিক বাংলাদেশির হতাহত হওয়ার বিবরণ উঠে এসেছিল।
গোটা প্রক্রিয়াটিকে সুসংগঠিত আন্তর্জাতিক মানবপাচার ও মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন বলে ঘোষণা করেছে কমিশন। এই কর্মকাণ্ড বন্ধ করতে অবিলম্বে পাচারের শিকার ব্যক্তিদের সেনা ক্যাম্প থেকে অব্যাহতি দেওয়া এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে মস্কোর প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোকে তাদের নাগরিকদের মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো ও অভ্যন্তরীণ পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.