আপনি পড়ছেন

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ৭২ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন পেতে পারে। দেশটির ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তার জোট সাতটি আসন দূরে রয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েল নির্বাচন: নেতানিয়াহু ৫৪ ও আইজেনকোট ৪৮ আসন
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ব্যালট বাক্সে ভোট দিচ্ছেন এক ভোটার

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বরাতে দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে। অন্যদিকে প্রধানত আরব দলগুলো ১৮টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচনের পূর্বাভাস অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যা কোনো প্রধান জোটই স্পর্শ করতে পারছে না।

আরব দলগুলোর মধ্যে আরব জয়েন্ট লিস্ট ১২টি আসন পেতে পারে। একই সঙ্গে ইউনাইটেড আরব লিস্ট (রাম) ছয়টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন নিয়ে শীর্ষে রয়েছে। এরপরই আইজেনকোটের ইয়াশার ২১টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া টুগেদার অ্যালায়েন্স ১১টি আসন পেতে পারে।

অন্য দলগুলোর মধ্যে দ্য ডেমোক্র্যাটস ও ইসরায়েল বেইতেনু প্রত্যেকে আটটি করে আসন পেতে পারে। শাস, ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং ওতজমা ইহুদিত প্রত্যেকে সাতটি করে আসন পাওয়ার আভাস রয়েছে। রিলিজিয়াস জায়োনিজমের ঝুলিতে যেতে পারে ছয়টি আসন।

ভোট গণনা এখনো চলমান থাকায় এসব ফলাফল প্রাথমিক এবং চূড়ান্ত ঘোষণায় পরিবর্তন আসতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.