আপনি পড়ছেন

কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা আরও সাত চিকিৎসককে অবিলম্বে মূল কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী: অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার সকালে এক আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্ত জানান। সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালটির সার্বিক চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণে যান তিনি। প্রতিষ্ঠানটিতে অনুমোদিত ৫১ জন চিকিৎসকের পদের বিপরীতে ১২ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতদের মধ্যে সাতজন বিভিন্ন জায়গায় সংযুক্তিতে কর্মরত এবং পাঁচজন দীর্ঘদিন ধরে হাসপাতালে আসেন না। পরিদর্শনে বিষয়টি সরাসরি নিশ্চিত হওয়ার পর তিনি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

চিকিৎসক সংকট দূর করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর ৪৪৮ জন নতুন চিকিৎসক যোগদান করবেন। তাদের মধ্য থেকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদায়ন করা হবে। তবে ঠিক কতজন চিকিৎসক এখানে যুক্ত হবেন, সেই নির্দিষ্ট সংখ্যা জানাননি তিনি।

হাসপাতালটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এটিকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় প্রসূতিদের জন্য ২০টি এবং নবজাতকদের জন্য ২০টি শয্যা থাকবে। এছাড়া নারী-পুরুষের জন্য ফিজিওথেরাপি কেন্দ্র, ব্রেস্ট ফিডিং কর্নার এবং স্থানীয় কিডনি রোগীদের সুবিধার্থে ১০টি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে। আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে এই প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

পরিদর্শনকালে হাসপাতালের ভেতরের বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থাপনা সরাসরি চিহ্নিত করেন স্বাস্থ্যমন্ত্রী। বর্জ্য ফেলার জন্য উপযুক্ত জমি না থাকা এবং পৌরসভার নিষেধাজ্ঞার বিষয়ে কর্মচারীরা তাকে অবহিত করলে তিনি জানান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই সংকটের সমাধান করা হবে। এছাড়া আগামী অর্থবছরের মধ্যে অ্যাম্বুলেন্স সংকট নিরসনে একটি অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনার কথা জানান তিনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.