ড্যাব নেতা ডা. জাহিদের সদস্যপদ স্থগিত
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নেতা ডা. জাহিদ হাসানের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে সংগঠনটি।

বুধবার ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলের সই করা চিঠিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। নির্দেশনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিবের কাছে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে আইইডিসিআরে নিজ অফিস কক্ষে হামলার শিকার হন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি। ঘটনার পর তিনি জানান, সরকারি দপ্তরে অনাকাঙ্ক্ষিত এই হামলার বিষয়ে সরকারের পক্ষ থেকেই আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ড্যাবের পক্ষ থেকে জানানো হয়, হামলার শিকার পরিচালক এবং অভিযুক্ত ডা. জাহিদ হাসান উভয়ই সংগঠনটির আজীবন সদস্য। সংগঠনের নাম বা প্রভাব খাটিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই উল্লেখ করে নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.