প্রাণঘাতী দুর্ঘটনার পর তদন্তের মুখে স্পেনের দ্রুতগতির রেল
স্পেনের উচ্চগতির রেল নেটওয়ার্কে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। বুধবার দেশটির মধ্যাঞ্চলে ঘটে যাওয়া এই প্রাণঘাতী সংঘর্ষের পর পুরো হাই-স্পিড রেল ব্যবস্থা তীব্র নজরদারি ও তদন্তের মুখে পড়েছে।

সম্প্রচারমাধ্যম আরটিভিই-এর হাতে আসা ফাঁস হওয়া অডিও রেকর্ডে দেখা গেছে, দেশটির রাষ্ট্রীয় রেল ব্যবস্থাপনা সংস্থা আদিফ (Adif)-এর নিয়ন্ত্রকরা চলমান ট্রেনের চালককে ত্রুটিপূর্ণ এলজেডবি (LZB) নিরাপত্তা ব্যবস্থার সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে চালককে ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত গতিতে ট্রেনটি পুনরায় চালানোর নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রকরা চালককে বলেন, ‘এলজেডবি সংযোগ বিচ্ছিন্ন ও পুনরায় যুক্ত করুন এবং স্বাভাবিক গতিতে বিএসএল-এর সুরক্ষায় যাত্রা শুরু করুন।’
এর কয়েক মিনিট পরেই ইরিও (Iryo) ট্রেনের চালক আর সামনে এগোতে না পারার কথা জানান। তিনি বলেন, ‘আমার ট্রান্সমিশন বন্ধ হয়ে গেছে এবং আমি উরদা প্রবেশ সংকেতে আটকে আছি।’
আগে থেকেই আরেকটি ট্রেন অবস্থান করা লাইনে নতুন ট্রেন প্রবেশের অনুমতি দেওয়ার পেছনে স্পেন সরকার মানবিক ভুলের ইঙ্গিত দিয়েছে। তবে আরটিভিই বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এই সময়ক্রম নিয়ে ভিন্ন দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের আগে ইরিও ট্রেনটি চলাচলের কোনো সবুজ সংকেত বা ছাড়পত্র পায়নি।
রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণে মোরা ও ওরগাজের মধ্যবর্তী মধ্যাঞ্চলে চলমান ট্রেন ও স্থির দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
মাদ্রিদ থেকে সেভিলগামী ট্রেনটি দাঁড়িয়ে থাকা ইরিও ট্রেনটিকে আঘাত করলে বেশ কয়েকটি বগি ছিটকে রেললাইনের পাশের খাদে পড়ে যায়।
কম্পিউটার সিস্টেমে গোলযোগ দেখা দেওয়ায় ১৪৭ জন যাত্রী নিয়ে ইরিও ট্রেনটি লাইনে দাঁড়িয়ে ছিল।
দেশটির পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে এই দুর্ঘটনার পেছনে কারিগরি ত্রুটি ও মানবিক ভুলকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেন।
বেঁচে ফেরা যাত্রীরা দুর্ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন। তারা জানান, সংঘর্ষের তীব্রতায় যাত্রীরা ছিটকে পড়েন, অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন এবং বাঁচার জন্য ট্রেনের জানালা ভেঙে বাইরে বের হতে বাধ্য হন।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ১৯৯২ সালে নির্মিত মাদ্রিদ-সেভিল রুটের নিরাপত্তা দুর্বলতাকে সামনে এনেছে। আধুনিক ইউরোপীয় রেল ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা (ইআরটিএমএস)-এর বদলে এই রুটে এখনও পুরোনো এলজেডবি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
গত নয় মাসের মধ্যে এই রেললাইনে এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে কর্ডোবার কাছে এক ট্রেন দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.