কৃষক কার্ড পাচ্ছেন পৌনে আড়াই কোটি কৃষক
দেশের কৃষকদের একটি সমন্বিত ডেটাবেজের আওতায় আনতে চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। কৃষি ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপান্তরের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরেই ৪৩ লাখ কৃষককে এই সুবিধার আওতায় আনা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লককে কেন্দ্র করে এই মেগা পরিকল্পনা সাজানো হয়েছে। দেশব্যাপী কৃষকদের নিবন্ধন ও তথ্যভান্ডার তৈরির অংশ হিসেবে ইতোমধ্যে ১ হাজার ৬৮১টি ব্লকে ১৯ লাখ ২৫ হাজার কৃষকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে খোলা হয়েছে ৯ লাখ কৃষকের বিশেষ ব্যাংক হিসাব।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান জানান, চার বছরে পৌনে আড়াই কোটি কৃষককে এই কার্ড দেওয়ার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা স্বল্প সুদে কৃষি ঋণ, সেচ, সার, বীজ, সরকারি প্রণোদনা, কৃষি বীমা, আবহাওয়ার তথ্য ও বালাই ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শসহ মোট ১০ ধরনের প্রাতিষ্ঠানিক সেবা পাবেন। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া সহজ হবে।
মাঠপর্যায়ে কর্মসূচিটির কার্যকারিতা যাচাই করতে আটটি বিভাগের ১০টি জেলার ১১টি ব্লকে প্রাক-পাইলটিং কার্যক্রম পরিচালনা করা হয়। সে সময় ২০ হাজার ৮৩২ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয় এবং ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের মাঝে ৫ কোটি ১২ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়। সেখানে জনপ্রতি আড়াই হাজার টাকা করে সহায়তা পেয়েছেন ২০ হাজার ৪৮০ জন কৃষক।
প্রাক-পাইলটিংয়ের ধারাবাহিকতায় সম্প্রতি ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় একযোগে কর্মসূচিটি সম্প্রসারণ করা হয়েছে। এই ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে কর্মসূচির আওতায় আনা হচ্ছে, যার মধ্যে ১ লাখ ৪৭ জন কৃষককে দেওয়া হচ্ছে সরাসরি কৃষি উপকরণ সহায়তা। এছাড়া ফেনী জেলার ছয়টি উপজেলার ছয়টি কৃষি ব্লকে ৭ হাজার ৬৪৩টি কার্ড বিতরণের কাজ চলমান রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের কৃষক কার্ড সেলের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন জানান, কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং সরকারি সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া স্বচ্ছ করতেই তথ্য যাচাই ও কার্ড বিতরণ সমন্বিতভাবে করা হচ্ছে। মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনাকারী ‘পার্টনার’ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. রাকিবুজ্জামান খান উল্লেখ করেন, কৃষকদের চাহিদা নিরূপণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিসেবা নিশ্চিত করতে তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.