সেন্ট মার্টিন ভ্রমণ: পর্যটকদের অপেক্ষা বাড়ছে
সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচলের নির্ধারিত সময়সূচি পিছিয়ে যাওয়ায় মৌসুমের শুরুতে দ্বীপে যাওয়ার পরিকল্পনা করা ভ্রমণপ্রত্যাশীদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে।

পূর্বঘোষণা অনুযায়ী ১ নভেম্বর থেকে পর্যটক পরিবহন শুরুর কথা থাকলেও বিভিন্ন দপ্তরের ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে ৪ বা ৫ নভেম্বর নেওয়া হয়েছে। সম্প্রতি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের হোটেল দি সি প্রিন্সেস এবং উখিয়ার পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটনকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পর্যালোচনায় জেলা প্রশাসন এক মতবিনিময় সভার আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জাহাজ চলাচলের এই হালনাগাদ তথ্য সামনে আসে।
বর্তমানে কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের জন্য তিনটি জাহাজের আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এগুলো হলো—এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া ও এমভি টেকনাফ। বিআইডব্লিউটিএর আবেদনের প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জাহাজ তিনটিকে নীতিগত সম্মতি প্রদান করেছে। এর মধ্যে এমভি কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রী ধারণক্ষমতা ৭৩২ জন, এমভি বারো আউলিয়ার ৮৫০ জন এবং এমভি টেকনাফের ৭১৬ জন। তিনটি জাহাজে একসঙ্গে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী পরিবহন করা যাবে। মন্ত্রণালয়ের নির্ধারিত নীতি অনুযায়ী, সেন্ট মার্টিনে দিনে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক যাওয়ার সুযোগ পাবেন। মোট যাত্রী ধারণক্ষমতা এই সীমা অতিক্রম করলে রোটেশন পদ্ধতি কার্যকর করা হবে।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া তিনটি জাহাজ ছাড়াও আরও সাতটি জাহাজের জন্য আবেদন করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র মিললেও নৌপরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর রুট পারমিট ও সময়সূচি নির্ধারণসহ কিছু দাপ্তরিক কার্যক্রম এখনো বাকি। সাপ্তাহিক ছুটির কারণে এসব কাজ শেষ করতে বাড়তি কয়েক দিন সময় লাগায় ৪ বা ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু করার প্রস্তুতি চলছে।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানান, সকল দাপ্তরিক অনুমতি পাওয়ার পরই পর্যটকদের জন্য অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া চালু করা হবে। অন্যদিকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, সেন্ট মার্টিনে পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা-২০২৩ ও সরকারি শর্তাবলি বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভ্রমণপ্রত্যাশীদের জন্য ট্যুরিজম বোর্ডের ব্যবস্থাপনায় পরিচালিত ওয়েবসাইট দ্রুত উন্মুক্ত করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.