আপনি পড়ছেন

ফিনল্যান্ডে মাদকের কারণে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির পরিসংখ্যান সংস্থা ‘স্ট্যাটিস্টিকস ফিনল্যান্ড’ বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে মাদকের বিষক্রিয়া ও সংশ্লিষ্ট কারণে ৩৩৩ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

ফিনল্যান্ডে মাদক সেবনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
মাদক হিসেবে অপব্যবহার হওয়া বিভিন্ন প্রেসক্রিপশন ওষুধের বড়ি

সংস্থাটির পরিসংখ্যানে দেখা গেছে, সব বয়স এবং লিঙ্গের মানুষের মধ্যেই মাদকের কারণে মৃত্যুর ঘটনা বেড়েছে। তবে বিশেষ করে তরুণ জনগোষ্ঠী এবং নারীদের মধ্যে এই প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে মাদকে মৃত্যুর সংখ্যা ছিল ৬৪, যা আগের বছরের চেয়ে ৬০ শতাংশ বেশি। সংস্থাটি জানায়, ওই নির্দিষ্ট বয়সীদের প্রতি পাঁচজনের একটি মৃত্যুর কারণ ছিল মাদক।

সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে। এই বয়সসীমার ৮৫ জন মারা গেছেন, যা ২০২৪ সালের তুলনায় ১২ জন বেশি।

এদিকে নারীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড গড়ে ৯৪ জনে পৌঁছেছে, যেখানে এর আগের বছর এই সংখ্যা ছিল ৫০। তবে মোট প্রাণহানির ক্ষেত্রে পুরুষের সংখ্যাই এখনো বেশি।

বেশিরভাগ ক্ষেত্রে একাধিক উপাদানের মিশ্রণের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত মাদকের পাশাপাশি প্রায়ই অ্যালকোহল এবং মানসিক রোগের ওষুধসহ নানা ওষুধের উপস্থিতি পাওয়া গেছে।

অপিঅয়েড নির্ভরতার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘বুপ্রেনরফিন’ মাত্রাতিরিক্ত অপব্যবহারের শিকার হচ্ছে। অসাবধানতাবশত প্রাণঘাতী বিষক্রিয়া এবং মৃত্যুর উদ্দেশ্য স্পষ্ট নয়—এমন ঘটনাগুলোতে এটিই ছিল সবচেয়ে সাধারণ উপাদান। এছাড়া সিন্থেটিক অপিঅয়েড শ্রেণির কৃত্রিম মাদক বা ‘ডিজাইনার ড্রাগের’ ব্যবহারও দিন দিন বাড়ছে।

মাদকের কারণে ঘটে যাওয়া প্রতি ১০টি মৃত্যুর প্রায় একটি ছিল আত্মহত্যা।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে রাজধানী হেলসিঙ্কিতে সর্বোচ্চ ৫৮ জনের মৃত্যু হয়েছে। এরপর পিরকানমায় ৩০ জন, দক্ষিণ-পশ্চিম ফিনল্যান্ডে ২৮ জন এবং উত্তর ওস্ট্রোবোথনিয়ায় ২৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়। তবে জনসংখ্যার অনুপাতে সর্বোচ্চ মৃত্যুর হার ছিল পাইয়াত-হামে অঞ্চলে, যেখানে প্রতি এক লাখ মানুষের মধ্যে মৃত্যুর হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮ জনে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.