আপনি পড়ছেন

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ছয়টি হামলা চালানোর দাবি করেছে ইরানসমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। চলতি সপ্তাহের শুরুতে তেহরানে সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক বিরল বৈঠক হয়। ওই বৈঠকে দুই দেশ সংলাপের মাধ্যমে আঞ্চলিক বিরোধ নিরসনে সম্মত হলেও হুতিদের হামলা অব্যাহত রয়েছে। খবর আল জাজিরার

সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ৬ হামলার দাবি হুথিদের
হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি

বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। তবে উত্তেজনা কমানোর বিষয়ে ইতিবাচক বক্তব্যের পরও হুথি বাহিনী সৌদি আরব এবং ইয়েমেনের সৌদি-সমর্থিত বাহিনীর লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। দেশটির পূর্ব ও পশ্চিম উপকূল থেকে রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরান পর্যন্ত বিভিন্ন স্থাপনা হামলার লক্ষ্যবস্তু ছিল।

ইয়াহিয়া সারির বিবৃতি অনুযায়ী, রাস তানুরা তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আবকাইক এলাকায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া ড্রোন দিয়ে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাবিঘ তেল শোধনাগার এবং নাজরান অঞ্চলে সৌদি সামরিক বাহিনীর একটি সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। তবে হুথিদের এসব দাবির পক্ষে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে চলতি সপ্তাহে উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা চালানো হয়। বিশেষ করে হুথি বাহিনী ও সৌদি আরবের মধ্যে সীমান্তপারের সংঘাত কমানো ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

গত সোমবার তেহরানে ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদের বৈঠক শেষ হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, চার দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে অংশগ্রহণকারীরা সম্মত হয়েছেন।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাইয়ের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেন। বিবৃতিতে বলা হয়, বৈঠকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকের পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামরিক উত্তেজনা পুনরায় বৃদ্ধি পাওয়া ঠেকাতে আলোচনার পথ খোলা রাখার গুরুত্ব তুলে ধরে। বৃহস্পতিবার হুথি মুখপাত্রের হামলার দাবির আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে একজন সৌদি নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসাবশেষের আঘাতে একটি বাড়ি ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র। ক্ষেপণাস্ত্র প্রতিহতের খবর জানানোর আগে রিয়াদ ও আল-খারজ প্রদেশ এবং নাজরান শহরে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতামূলক সংকেত জারি করা হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.