আপনি পড়ছেন

আঞ্চলিক সংকট মোকাবিলায় পাকিস্তানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে সিঙ্গাপুর। শুক্রবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এ প্রশংসা করেন। তিনি পাকিস্তানকে এই অঞ্চলে একটি ‘অনন্য কিন্তু অত্যন্ত গঠনমূলক ও মূল্যবান ভূমিকা’ পালনের স্বীকৃতি দেন।

আঞ্চলিক সংকটে পাকিস্তানের ভূমিকার প্রশংসা সিঙ্গাপুরের
ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান

উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট এবং এশিয়ায় জ্বালানি সরবরাহের ওপর এর প্রভাবের কথা উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন।

ভিভিয়ান বালাকৃষ্ণান বলেন, ‘উপসাগরীয় অঞ্চল দিয়ে আসা অধিকাংশ জ্বালানি মূলত প্রাচ্যের দেশগুলোর দিকে যায়। এর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং উত্তর-পূর্ব এশিয়া। পাকিস্তান যে অনন্য অথচ অত্যন্ত গঠনমূলক ও মূল্যবান ভূমিকা পালন করছে, তার জন্য আমরা আপনাদের সাধুবাদ জানাই। আমরা আপনাদের পূর্ণ সাফল্য কামনা করি, কারণ আপনারা সফল হলে তা আমাদের সবার জন্যই মঙ্গলজনক।’

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতা করেছিল পাকিস্তান ও ওমান। এর ধারাবাহিকতায় ১৮ জুন ‘ইসলামাবাদ মেমোরেন্ডাম’ স্বাক্ষরিত হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উল্লেখ করেন, গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সিঙ্গাপুরের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম পাকিস্তান সফর।

তিনি জানান, তাদের আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, প্রযুক্তি ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইসহাক দার বলেন, ‘আমরা সামুদ্রিক বাণিজ্যের ওপর আঞ্চলিক উত্তেজনার প্রভাব নিয়ে আলোচনা করেছি। বাণিজ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নিরাপদ সমুদ্রপথ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা অপরিহার্য।’

তিনি আরও উল্লেখ করেন, উভয় পক্ষই আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ ও কূটনীতি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জাতিসংঘ সনদের নীতিগুলো মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই মন্ত্রী বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা এবং আসিয়ানের (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পৃক্ততা নিয়েও আলোচনা করেছেন। বিশেষ করে ২০২৭ সালে সিঙ্গাপুরের আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

সফরকালে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স এবং পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মধ্যে একটি সমঝোতা স্মারক বিনিময় করা হয়।

পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেন ভিভিয়ান বালাকৃষ্ণান।

তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতি, ফিনটেক, অবকাঠামো, লজিস্টিকস, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং পরিষেবা খাতসহ অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, চলতি বছর পাকিস্তান ও সিঙ্গাপুর তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপন করছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.