ভারত থেকে আমদানিকৃত চালে ক্ষতিকর উপাদান পাওয়ার দাবি প্রত্যাখ্যান
সরকারি খাদ্য কর্মসূচির আওতায় ভারত থেকে আমদানি করা সেদ্ধ চালে ক্ষতিকর মাত্রার আফলাটক্সিন শনাক্তের খবরটি অস্বীকার করেছে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট সেভেন সিজ শিপিং লাইনস। প্রতিষ্ঠানটির দাবি, চালের চালানে কোনো ক্ষতিকর উপাদানের উপস্থিতি মেলেনি এবং এ বিষয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এসেছে। মূলত গুণগত মানের চূড়ান্ত ছাড়পত্র না পাওয়া পর্যন্ত চালানের প্রায় ১৩৫ টন চাল আলাদাভাবে সংরক্ষণ করা হচ্ছে।

এক বিবৃতিতে ভারতীয় সরবরাহকারীর স্থানীয় এই শিপিং ও লজিস্টিক এজেন্ট জানায়, চালান থেকে ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ স্থগিতের তথ্যটি সঠিক নয়। কলকাতা থেকে ১০ হাজার ৮৭৮ টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি এইচটি পাইওনিয়ার’ নামের একটি জাহাজ ২১ জুলাই চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এরপর ১০ আগস্ট চাল খালাস সম্পন্ন করে জাহাজটি বন্দর ত্যাগ করে এবং চালানের কোনো অংশ ভারতে ফেরত পাঠানো হয়নি।
সেভেন সিজ শিপিং লাইনসের তথ্যমতে, চাল খালাস ও গ্রহণের অনুমতি দেওয়ার আগে খাদ্য অধিদপ্তর চালানের নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষা চালায়। তবে গুদাম পরিদর্শনের সময় কিছু চালের রঙ এবং দানার মান নিয়ে আপত্তি ওঠে। কর্তৃপক্ষের নির্দেশনায় ওই চালগুলো আলাদা করা হয় এবং সেগুলো পৃথকভাবে খালাস করা হয়।
আফলাটক্সিন সংক্রমণের অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, খাদ্য অধিদপ্তর চালের অতিরিক্ত নমুনা পরীক্ষা করে এবং তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই) পাঠায়। একই সঙ্গে ভারতীয় সরবরাহকারী প্রতিষ্ঠানটিও ভারতে একটি স্বাধীন গবেষণাগারে পরীক্ষার ব্যবস্থা করে। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা এসজিএসের প্রতিবেদন অনুযায়ী, চালে আফলাটক্সিনের মাত্রা ছিল পরিমাপযোগ্য সীমার নিচে (বিএলকিউ), যা নির্ধারিত নিরাপদ সীমার মধ্যেই রয়েছে।
সেভেন সিজ আরও দাবি করে, বিআরআরআইয়ের পরীক্ষাতেও ক্ষতিকর মাত্রার কোনো আফলাটক্সিন পাওয়া যায়নি, যদিও তাদের গবেষণাগারের প্রতিবেদনটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সরকারি খাদ্য গুদামে কর্তৃপক্ষের মান যাচাইকরণ প্রক্রিয়া এবং চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় প্রায় ১৩৫ টন চাল এখনো পৃথকভাবে রাখা হয়েছে।
খাদ্য নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ে প্রতিবেদন প্রকাশের আগে গণমাধ্যমকে ল্যাবরেটরি রিপোর্ট, নমুনা সংগ্রহের প্রক্রিয়া এবং প্রাসঙ্গিক তথ্য সতর্কতার সাথে যাচাই করার আহ্বান জানিয়েছে শিপিং এজেন্টটি। অপরীক্ষিত বা অতিরঞ্জিত প্রতিবেদন সরবরাহকারীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এবং ভবিষ্যতে খাদ্য আমদানি ও সরকারি ক্রয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তারা সতর্ক করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.