চেজের ৫ উইকেটে জয়ের জন্য ক্যারিবীয়দের লক্ষ্য ১৭০
ঢাকা টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয়েছে। স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দিয়ে ম্যাচ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭০ রান। মধ্যাহ্নবিরতির আগে চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা ৮ রান সংগ্রহ করেছে।

চতুর্থ ইনিংসে মধ্যাহ্নবিরতির আগে মাত্র এক ওভার ব্যাট করার সুযোগ পায় ক্যারিবীয়রা। এই এক ওভারেই রোমাঞ্চ ছড়ান বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। জন ক্যাম্পবেলের বিরুদ্ধে তিনি তিনবার জোরালো এলবিডব্লিউর আবেদন করেন। তবে আম্পায়ার নিতিন মেনন প্রতিবারই তা নাকচ করে দেন। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার সময় ব্র্যান্ডন কিং ৫ এবং ক্যাম্পবেল শূন্য রানে অপরাজিত আছেন। টেস্ট জিততে এখনো ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৬২ রান।
এর আগে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। বৃষ্টির বাধার পর বাকি চার উইকেট হারিয়ে স্বাগতিকরা ১৪২ রানে থামে। লোয়ার অর্ডারে লড়াই চালিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন আট নম্বরে নামা নাঈম হাসান। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ ৩৬ রান খরচায় নেন ৫ উইকেট। এই অর্জনের মাধ্যমে টেস্ট ক্রিকেটে নিজের ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। অপর প্রান্তে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান ৬৩ রানে ৪ উইকেট শিকার করেন। দুই স্পিনার মিলেই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৯টি উইকেট ভাগাভাগি করেন।
দিনের প্রথম ওভারেই জাকের আলীর উইকেট হারায় বাংলাদেশ। ওয়ারিকানকে একটি বাউন্ডারি মেরে ২২ রানে পৌঁছেছিলেন জাকের। কিন্তু পরের বলেই তার ব্যাটের কানা ঘেঁষে যাওয়া বলটি স্লিপে নিচু ক্যাচ নিয়ে তালুবন্দি করেন চেজ। এরপর ৩২তম ওভারে ওয়ারিকান নিজের বোলিংয়ে একটি সহজ ফিরতি ক্যাচ মিস করেন। পরবর্তীতে ওয়ারিকানের টানা দুই ওভারে নাঈমের দুটি ক্যাচ হাতছাড়া করেন চেজ।
জীবন পেয়ে নাঈম লড়াই চালিয়ে গেলেও বেশি দূর যেতে পারেননি হাসান মাহমুদ। ৩১ বল খেলে ৮ রান করা হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন ওয়ারিকান। দশ নম্বরে নেমে তাইজুল ইসলাম একটি রিভার্স সুইপ চারে রানের খাতা খুললেও দ্রুতই চেজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। বৃষ্টির বিরতির আগে-পরে ওয়ারিকানের বলে একটি চার ও দ্রুত এক রান নিয়ে নিজের অর্ধশতক পূরণ করেন নাঈম। শেষ পর্যন্ত চেজের বলে মিড-অনে ক্যাচ দিয়ে তিনি আউট হলে শেষ হয় বাংলাদেশের লড়াই।
তৃতীয় দিনের শেষভাগে মাত্র দশ বলের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে বাংলাদেশকে আরও কম রানে গুঁড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল তাদের সামনে। তবে নাঈমের দৃঢ়চেতা ব্যাটিংয়ের কারণে প্রথম সেশন শেষে কিছুটা লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.