আপনি পড়ছেন

দেশে বছরে প্রায় ২০ লাখ টন ডিএপি সারের চাহিদা মেটাতে সৌদি আরবে যৌথ উদ্যোগে কারখানা স্থাপনের পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ ও সৌদি আরবের সমান মালিকানায় একটি কোম্পানি গঠিত হবে, যা বছরে ১০ লাখ টন ডিএপি সার উৎপাদন করবে। এই কারখানা থেকে উৎপাদিত সার ২০ থেকে ২৫ বছর ধরে কিনে নেওয়ার বিষয়ে বাংলাদেশ 'বাই-ব্যাক গ্যারান্টি' দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে।

সৌদি আরবে সার কারখানা স্থাপনে যৌথ উদ্যোগের পরিকল্পনা
সার

প্রকল্পটির মোট বিনিয়োগের ৩০ শতাংশ দুই দেশ সমানভাবে বহন করবে এবং বাকি ৭০ শতাংশ সৌদি আরবের আর্থিক খাত থেকে ঋণ হিসেবে নেওয়া হবে। ২০৩০ সাল নাগাদ কারখানাটিতে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের বিষয়ে আগামী নভেম্বরে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময় একটি নন-বাইন্ডিং সমঝোতা স্মারক সই হতে পারে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) প্রকল্পের কারিগরি ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি দেখভাল করছে।

দেশে ডিএপি সারের বার্ষিক চাহিদার একটি বড় অংশ বর্তমানে আমদানি করতে হয়, যার উল্লেখযোগ্য অংশ আসে সৌদি আরব থেকে। কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে মাঠপর্যায়ে ১৪ থেকে ১৫ লাখ টন এবং নিরাপত্তা মজুতসহ মোট ১৯ থেকে ২০ লাখ টন সারের প্রয়োজন হয়। চট্টগ্রামের ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন সক্ষমতা ও কাঁচামাল সংকটের কারণে স্থানীয় চাহিদা মেটানো সম্ভব হয় না। গত জুন মাস থেকে কাঁচামালের অভাবে কারখানাটি বন্ধ রয়েছে।

বর্তমানে সৌদি আরবের সঙ্গে জিটুজি চুক্তির আওতায় বাংলাদেশ ডিএপি সার আমদানি করে। সর্বশেষ চুক্তিতে প্রতি টন সারের ক্রয়মূল্য ৮৬১.৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন কারখানায় কাঁচামাল ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে সাশ্রয়ী মূল্যে সার পাওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এটি বাংলাদেশের জন্য বিদেশে কোনো শিল্পকারখানায় প্রথম সরাসরি সরকারি বিনিয়োগের নজির হতে পারে। তবে প্রকল্পটির চূড়ান্ত রূপরেখা, আর্থিক কার্যকারিতা ও বিনিয়োগ ঝুঁকি নির্ধারণে একটি বিস্তারিত টেকনো-ইকোনমিক সমীক্ষা পরিচালনা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় ইতিমধ্যে প্রকল্পের কনসেপ্ট নোট ও ভবিষ্যৎ চাহিদার বিষয়ে মতামত প্রদান করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.