বিশিষ্ট নাগরিকেরা: মুক্তিযোদ্ধা কে, তা জামায়াত ঠিক করতে পারে না
রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তিযোদ্ধা পরিচয় যাচাই বা নির্ধারণের একক ক্ষমতা কেবল রাষ্ট্রের এবং স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী কোনো দল এই পরিচয় নির্ধারণের এখতিয়ার রাখে না বলে মত প্রকাশ করেছেন দেশের ২৮ বিশিষ্ট নাগরিক। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষবিদায় ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে বাধার ঘটনার পর এক যৌথ বিবৃতিতে এই সাংবিধানিক ও রাজনৈতিক অবস্থানের কথা তুলে ধরেন তারা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তির মৃত্যুর পর যথাযথ মর্যাদায় সমাহিত হওয়া তার মৌলিক মানবাধিকার। ১৯৭১ সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করা এবং বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কোনো দল কারও মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশ্ন তুলতে পারে না। অতীতে করা অপরাধের জন্য যারা ন্যূনতম ক্ষমা পর্যন্ত চায়নি, তাদের পক্ষ থেকে একজন বীর মুক্তিযোদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামের বাসিন্দা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদান ও দাফনের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বাধা তৈরি করেন। প্রথম দফায় খোঁড়া কবর ভরাট করে দেওয়ার পর প্রায় ১৫ ঘণ্টা দাফন কার্যক্রম আটকে থাকে। পরবর্তী সময়ে পুলিশ লাইনসে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন শেষে রাতে গ্রাম পুলিশের সহায়তায় পুনরায় কবর খনন করে পুলিশি পাহারায় তাঁর মরদেহ দাফন করা হয়।
নাগরিকদের পক্ষ থেকে বলা হয়, কারও রাজনৈতিক অবস্থান বা অতীতের ভূমিকার অজুহাত তুলে জানাজা ও সৎকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ধর্মীয় ও সামাজিক অনুশাসনের সম্পূর্ণ পরিপন্থী। এই আচরণকে সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন সুলতানা কামাল, রাশেদা কে চৌধূরী, খুশী কবির, জেড আই খান পান্না, ইফতেখারুজ্জামান, শাহীন আনাম, রেহনুমা আহমেদ, শহিদুল আলম, স্বপন আদনান, শামসুল হুদা, তবারক হোসেন, সামিনা লুৎফা, সুমাইয়া খায়ের, তানজীমউদ্দিন খান, রোবায়েত ফেরদৌস, জোবাইদা নাসরীন, নোভা আহমেদ, জাকির হোসেন, সুব্রত চৌধুরী, সালমা আলী, মো. নুর খান, পাভেল পার্থ, রোজিনা বেগম, সাইদুর রহমান, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.