আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনার ওপর নয় হাজার ৫১৮টি উচ্ছেদ ও নির্মাণকাজ বন্ধের নোটিশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ২০১৫ সালের শুরু থেকে এসব নোটিশ দেওয়া হয় বলে শনিবার ফিলিস্তিন সরকারের একটি কমিশন উল্লেখ করেছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সাড়ে ৯ হাজার উচ্ছেদ নোটিশ
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষের নোটিশ ও উচ্ছেদ অভিযান

দেশটির ‘ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন’ জানায়, এসব নোটিশের কারণে নির্মাণকাজ থমকে গেছে এবং বহু সম্পত্তি ধ্বংসের ঝুঁকিতে পড়েছে। এর ফলে পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে এবং নতুন বাড়ি তৈরি, সেবা খাতের সম্প্রসারণ ও মানুষের জীবিকা নির্বাহের সক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।

আনাদোলুর হাতে আসা ওই প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে ৯ হাজার ১৭৪টি নোটিশ নথিবদ্ধ করা হয়েছে। এছাড়া ২০২৬ সালের প্রথম নয় মাসে আরও ৩৪৪টি নোটিশ জারি করা হয়।

কমিশন সতর্ক করে জানায়, এই পরিসংখ্যানের মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষের জারি করা সব নোটিশের হিসাব নাও থাকতে পারে। কমিশন এবং তাদের অংশীদার আইনি সংস্থাগুলোর নথিবদ্ধ তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এসব সংস্থার মধ্যে ‘জেরুসালেম লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস সেন্টার’ এবং ‘সোসাইটি অব সেন্ট ইভেস’ রয়েছে।

এলাকাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি নোটিশ এসেছে হেবরন অঞ্চলে, যার সংখ্যা দুই হাজার ৬৯৭টি। এরপর বৈথলেহেমে এক হাজার ৩১০টি, রামাল্লা ও আল-বিরেহতে এক হাজার ১১৮টি এবং জেরুজালেমে ৯২৯টি নোটিশ জারি করা হয়েছে। ২০১৫ সালে নোটিশের সংখ্যা ৭০১টি থাকলেও ২০২৩ সালে তা সর্বোচ্চ এক হাজার ৩৩৩টিতে পৌঁছায়।

পৃথকভাবে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) পরিসংখ্যানে দেখা গেছে, একই সময়ে প্রায় ১২ হাজার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক দাতাদের অর্থায়নে নির্মিত এক হাজার ৬৯৮টি স্থাপনাও রয়েছে।

ওসিএইচএ জানায়, এসব ধ্বংসযজ্ঞের কারণে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আট লাখ ৪৩ হাজার মানুষ। ইসরায়েলের জারি করা নির্মাণ অনুমতি না থাকা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সামরিক অভিযানের অংশ হিসেবে এসব উচ্ছেদ ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে সংস্থাটি নথিবদ্ধ করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.