মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, আওয়ামী লীগ-ছাত্রলীগের ১১ জন আটক
মিরপুরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনের আড়ালে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা প্রতিহত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ শ্রমিকদের ন্যায়সংগত দাবিকে ঢাল হিসেবে ব্যবহার করে সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার মিরপুর ১০ নম্বর ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, কয়েক দিন ধরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। তবে সাধারণ শ্রমিকদের মাঝে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অনুপ্রবেশ করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি সংঘাতময় করে তোলার চেষ্টা চালাচ্ছে। আটক ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী।
গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, মিরপুরের পলাতক সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা এই নাশকতার মূল সমন্বয়ক হিসেবে কাজ করছেন। আলিফ মোল্লা ঢাকার বাইরে থেকে শতাধিক দলীয় নেতাকর্মীকে রাজধানীতে এনে এই শ্রমিক আন্দোলনের ভেতর সংগঠিত করেন। বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আটকের লক্ষ্যে ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে মিরপুর ১১ নম্বর এলাকায় আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে। একপর্যায়ে বেলা ১১টার দিকে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের একটি গাড়িতে হামলা চালিয়ে চালককে আহত করা হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, একটি রাষ্ট্রবিরোধী চক্র শ্রমিকদের মাঝে ঢুকে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটানোর পাঁয়তারা করছিল। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.