আপনি পড়ছেন

বহিরাগত কিংবা কোনো অপরাধী চক্রকে বাসা ভাড়া দিলে অথবা আশ্রয় দিলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সরাসরি দায়ভার সংশ্লিষ্ট বাড়ি ও ফ্ল্যাট মালিকদের ওপর বর্তাবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাড়িওয়ালাদের ওপর এই কঠোর দায় চাপিয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বাড়ি-ফ্ল্যাট মালিকদের সতর্ক করল গাজীপুর প্রশাসন
কালিয়াকৈর পৌরসভা

কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, ভাড়াটেরা নিজ পরিবারের সদস্য ছাড়া অন্য কোনো বহিরাগতকে আশ্রয় দিলে কিংবা কোনো অপরাধী চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি কালিয়াকৈর থানা বা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। তথ্য গোপন করা হলে বা প্রশাসনকে না জানালে সৃষ্ট যেকোনো ঘটনার পূর্ণ দায়ভার বাড়ির মালিককে বহন করতে হবে।

ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কোনো বহিরাগত শক্তি যেন এলাকায় প্রবেশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্যই এই সতর্কতামূলক পদক্ষেপ। মূলত জননিরাপত্তা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই বাড়িওয়ালাদের জবাবদিহির আওতায় আনা হয়েছে।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা টানা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে আসছেন। এসব কর্মসূচিতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বহিরাগতদের নাশকতা ঠেকাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করা হলো।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.