কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের ত্রৈমাসিক আয় ১২ গুণ বেড়ে প্রায় ১ হাজার ৭০০ কোটি (১৭ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) জোর প্রস্তুতির মধ্যেই সোমবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার নথিতে এ তথ্য জানানো হয়। গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের এই আয় চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসের মোট আয়কেও (১৬ দশমিক ৩ বিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে।

অ্যানথ্রপিকের ত্রৈমাসিক আয় ১২ গুণ বেড়ে ১৭ বিলিয়ন ডলার
আইপিওর জোর প্রস্তুতির মধ্যেই তৃতীয় প্রান্তিকে বড় আয়ের তথ্য প্রকাশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক

আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেলেও প্রতিষ্ঠানটির নিট লোকসানের পরিমাণও ব্যাপক বেড়েছে। তৃতীয় প্রান্তিকে অ্যানথ্রপিকের নিট লোকসান দাঁড়িয়েছে ২ হাজার ৩৩০ কোটি ডলারে, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ২১০ কোটি ডলার। একই সঙ্গে এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয় ২৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫০ কোটি ডলারে।

নাসডাক গ্লোবাল সিলেক্ট মার্কেটে ‘এএনটি’ (ANT) প্রতীকে তালিকাভুক্ত হতে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে সংশোধিত প্রসপেক্টাস জমা দিয়েছে অ্যানথ্রপিক। এর আগে ২৬ অক্টোবর তারা প্রাথমিক আবেদন করেছিল। প্রাথমিক প্রসপেক্টাসে শেয়ারের প্রস্তাবিত দর ও সংখ্যা উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। মার্কিন থ্যাংকসগিভিং ছুটির আগেই এই শেয়ার বাজারে আসতে পারে এবং পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছে গোল্ডম্যান স্যাকস ও মরগান স্ট্যানলি। অ্যানথ্রপিক ও তাদের বর্তমান শেয়ারহোল্ডাররা যৌথভাবে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিলেও প্রতিষ্ঠানটি কেবল নিজস্ব শেয়ার বিক্রির অর্থই পাবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, পুঁজিবাজারে স্পেসএক্সের ৮ হাজার ৬২০ কোটি ডলার সংগ্রহের রেকর্ড স্পর্শ বা তা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে অ্যানথ্রপিক। এছাড়া ঋণদাতাদের সঙ্গে আলোচনায় বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির যৌক্তিক বাজারমূল্য প্রায় ১ দশমিক ৪ ট্রিলিয়ন থেকে ১ দশমিক ৫ ট্রিলিয়ন (১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার কোটি) ডলার হতে পারে বলে মত দিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের প্রশিক্ষণ, ক্লড পরিচালনা ও গবেষকদের কাজ এগিয়ে নিতে আমাজন, গুগল, এনভিডিয়া ও এএমডির চিপ ব্যবহার করে থাকে প্রতিষ্ঠানটি। কম্পিউটিং সক্ষমতা ও অবকাঠামো খাতে অ্যানথ্রপিক প্রায় ৮৯ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি দিয়েছে। এই ব্যয়ের একটি বড় অংশ বিভিন্ন ক্রয় ও ইজারা সংক্রান্ত চুক্তির অন্তর্ভুক্ত, যার কিছু কাজ এখনো শুরু হয়নি। এর মধ্যে ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে ব্যয় হবে প্রায় ৭ হাজার কোটি ডলার এবং ২০৩০ সালের মধ্যে খরচ হবে প্রায় ৪৪ হাজার ৮০০ কোটি ডলার। অবশিষ্ট খরচের প্রায় পুরোটাই ২০৩১ থেকে ২০৪৫ সালের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.