আপনি পড়ছেন

পুঁজিবাজারে লেনদেনের গতি ফেরানো এবং তারল্য প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে কারসাজির অভিযোগে স্থগিত থাকা নির্দিষ্ট কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট আংশিক সচলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে চলমান তদন্ত বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব হিসাব থেকে কোনো নগদ অর্থ উত্তোলন করা যাবে না।

স্থগিত বিও অ্যাকাউন্ট আংশিক সচলে বিএসইসির সিদ্ধান্ত
বিএসইসির লোগো

কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম। তিনি জানান, ক্ষতিগ্রস্ত কিছু সাধারণ বিনিয়োগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে বাছাইকৃত কিছু অ্যাকাউন্টে নিয়মিত শেয়ার কেনাবেচা ও নতুন অর্থ জমার সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া এসব হিসাবের বিপরীতে মার্জিন ঋণ সমন্বয় এবং আইনি দাবি নিষ্পত্তির পথও উন্মুক্ত রাখা হয়েছে।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএসইসির নিজস্ব উদ্যোগ ছাড়াও আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আদালতের নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৬১৭টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়। এই হিসাবগুলোর মধ্যে প্রায় ৫০ শতাংশ শেয়ারের কৃত্রিম দর বৃদ্ধির অভিযোগে বিএসইসি নিজ উদ্যোগে স্থগিত করেছিল, যার অনেক হিসাবধারীকে ইতোপূর্বে বড় অঙ্কের জরিমানাও করা হয়। বাকি অর্ধেক অ্যাকাউন্ট আদালতের আদেশ ও বিএফআইইউর নির্দেশনায় স্থগিত করা হয়েছিল।

এদিকে নিজের, পরিবার এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা বিও ও ব্যাংক হিসাবগুলোর স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য বিএসইসিতে আনুষ্ঠানিক আবেদন করেছেন আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু। কমিশনের কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, হিসাবগুলো অবরুদ্ধ থাকায় প্রতিষ্ঠানগুলো তীব্র আর্থিক সংকটে পড়েছে এবং তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম ও দায়দেনা পরিশোধ ব্যাহত হচ্ছে।

হিরুর ওই আবেদনে কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতবর, কনিকা আফরোজ, আলেয়া বেগম, মোহাম্মদ বাশার, সাজেদ মাতবর, কাজী ফরিদ হাসান ও কাজী ফুয়াদ হাসানের নাম রয়েছে। এছাড়া তালিকায় মোনার্ক হোল্ডিং, মোনার্ক মার্ট, ইশাল কমিউনিকেশনস, মোনার্ক এক্সপ্রেস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, মোনার্ক লেদার ইন্ডাস্ট্রিজ, মোনার্ক ফুড, মোনার্ক ইলেকট্রনিক্স, মোনার্ক স্পেস এক্সপ্লোরেশন, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ এবং দেশ আইডিয়াল ট্রাস্ট কো-অপারেটিভের নাম অন্তর্ভুক্ত রয়েছে। আবেদনে প্রচলিত আইন মেনে চলাসহ কমিশনের দেওয়া যেকোনো অতিরিক্ত শর্ত মানার প্রতিশ্রুতি দিয়ে হিসাবগুলো দ্রুত সচল করার অনুরোধ জানানো হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.