ডিএসসিসির ২৯টি ওয়ার্ডে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি এলাকা ডেঙ্গু সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এছাড়া ২৮টি ওয়ার্ড মাঝারি এবং ১৮টি ওয়ার্ড কম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এক জরিপের মাধ্যমে এই তথ্য উঠে এসেছে।

নগর ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলাফল তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। তিনি নগরবাসীকে বাড়ি ও কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি সপ্তাহে অন্তত একবার জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান। তিনি বলেন, ‘শুধু সরকারি উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।’
অনুষ্ঠানে জরিপের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান। তিনি জানান, জরিপ চালানো বাড়িগুলোর মধ্যে ৪০৩টিতে এডিস মশার লার্ভা ও পিউপা পাওয়া গেছে। ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডিএসসিসির ৩৬ জন মাঠকর্মী প্রতিটি ওয়ার্ডের ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়িতে এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন।
শনাক্ত হওয়া প্রজননস্থলগুলোর মধ্যে সর্বোচ্চ ৩১ দশমিক ৬ শতাংশ বহুতল ভবনে এবং ৩১ দশমিক ৩৭ শতাংশ একক বাড়িতে পাওয়া গেছে। এছাড়া সেমিপাকা বাড়িতে ১৭ দশমিক ৩৯ শতাংশ ও নির্মাণাধীন ভবনে ১৩ দশমিক ৪ শতাংশ প্রজননস্থল শনাক্ত হয়। ফাঁকা প্লটগুলোতেও এডিস মশার বংশবিস্তার লক্ষ্য করা গেছে। অন্যদিকে উৎসগুলোর মধ্যে মেঝের জমে থাকা পানিতে ১২ দশমিক ২৬ শতাংশ এবং বালতিতে জমিয়ে রাখা পানিতে ১০ দশমিক ৩৪ শতাংশ লার্ভার উপস্থিতি পাওয়া যায়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.