ব্রাজিলে অনূর্ধ্ব-২০ পর্যায়ের একটি ফুটবল ম্যাচে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় রেকর্ড ৫৩টি লাল কার্ড দেখিয়েছেন রেফারি। এর মধ্য দিয়ে পেশাদার ফুটবলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চসংখ্যক বহিষ্কারের নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি হলো। ৫ নভেম্বর মিনাস গেরাইস প্রদেশের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মামোরে ও উবারলান্দিয়ার মধ্যকার ম্যাচে এই নজিরবিহীন ঘটনা ঘটে।

ব্রাজিলের ফুটবলে এক ম্যাচে রেকর্ড ৫৩ লাল কার্ড
ব্রাজিলের অনূর্ধ্ব-২০ ফুটবল ম্যাচে সংঘর্ষের সময় খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতাহাতি

ম্যাচের দ্বিতীয়ার্ধে মামোরে ৩-১ গোলে এগিয়ে থাকার সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়। দলের তৃতীয় গোল উদযাপনের সময় মামোরের খেলোয়াড় দাভি প্রতিপক্ষের ডাগআউটের দিকে তাকিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে উবারলান্দিয়ার গোলকিপিং কোচ পাওলো সের্হিও দিয়াস দোস সান্তোস মাঠে ঢুকে তাকে আক্রমণ করতে গেলে উভয় দলের মধ্যে হাতাহাতি ছড়িয়ে পড়ে। একপর্যায়ে খেলোয়াড়রা চেয়ার ও স্ট্রেচার নিয়ে একে অপরের ওপর চড়াও হন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ছয়জন বলবয়ও এই মারামারিতে জড়িয়ে পড়ে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচের রেফারি ফের্নান্দো পাত্রিক দ্রোসঘিক মোদেস্তোর প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের ঘটনায় উভয় দলের মোট ৪০ জন খেলোয়াড় ও আটজন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। এর বাইরে ম্যাচের স্বাভাবিক সময়েই লাল কার্ড দেখেছিলেন তিন খেলোয়াড়। পরবর্তীতে উবারলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই কর্মকর্তাকেও বহিষ্কার করা হলে মোট লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩-তে। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ডটি হয়েছিল ২০১১ সালের ফেব্রুয়ারিতে। সেবার আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দল আতলেতিকো ক্লাইপোল ও ভিকতোরিয়ানো আরেনাসের মধ্যকার ম্যাচে রেফারি ৩৬টি লাল কার্ড দেখিয়েছিলেন।

এদিকে ঘটনার পর রেফারি মোদেস্তো অভিযোগ করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বেশ কয়েকজন ব্যক্তি তাকে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় তিনি স্থানীয় থানায় একটি পুলিশি অভিযোগও দায়ের করেছেন। এছাড়া ম্যাচ শেষে উবারলান্দিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মামোরের সরঞ্জাম নষ্ট করার এবং মামোরের সদস্যদের বিরুদ্ধে স্বাগতিক দলের ড্রেসিংরুম ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.