আপনি পড়ছেন

ইউক্রেনের জাতীয় বাজেট ও জরুরি সামরিক চাহিদা মেটাতে ৪৮৯ কোটি মার্কিন ডলার ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ৯ হাজার কোটি ইউরোর একটি সহায়তা ঋণের অংশ হিসেবে বৃহস্পতিবার এই অর্থ ছাড় করে ইউরোপীয় কমিশন। ইউরো মুদ্রায় ছাড় করা এই সহায়তার পরিমাণ প্রায় ৪৩৬ কোটি।

ইউক্রেনকে ৪৮৯ কোটি ডলার দিচ্ছে ইইউ
ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দপ্তরের সামনে উড়ছে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা

এক বিবৃতিতে কমিশন জানায়, ছাড় করা তহবিলের মধ্যে ৩৭০ কোটি ইউরো বরাদ্দ করা হয়েছে সামষ্টিক আর্থিক সহায়তা হিসেবে। বাকি ৬৫ কোটি ৮০ লাখ ইউরো ব্যয় হবে জরুরি প্রতিরক্ষা খাতে। এই সামরিক বরাদ্দ দিয়ে মূলত ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ সংগ্রহ করা হবে। ২০২৬ সালে নির্ধারিত ৮৩৫ কোটি ইউরোর আর্থিক সহায়তা কর্মসূচির দ্বিতীয় কিস্তি হিসেবে এই অর্থ পেয়েছে কিয়েভ।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ‘রুশ বাহিনীর টানা হামলার মুখে ইউক্রেন এখন যুদ্ধের পঞ্চম শীতকালের মুখোমুখি হতে যাচ্ছে। দেশটির জন্য একটি ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা যেমন চলছে, তেমনি ইউরোপীয় ইউনিয়নের অবিচল সমর্থনও অব্যাহত রয়েছে।’

সহায়তা ঋণের প্রতিরক্ষা খাতের আওতায় এ পর্যন্ত ইউক্রেনকে মোট ১ হাজার ৬৪০ কোটি ইউরো দেওয়া হয়েছে। এছাড়া চলতি ২০২৬ সালের জন্য দেশটির জন্য ইইউর তহবিলে আরও ২ হাজার ৫২০ কোটি ইউরো অবশিষ্ট রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে সদস্য দেশগুলোসহ ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সব মিলিয়ে ২৩ হাজার ৫৯০ কোটি ইউরোর সার্বিক সহায়তা দিয়েছে। এর মধ্যে অবরুদ্ধ রুশ সম্পদ থেকে অর্জিত ৩৮০ কোটি ইউরোও অন্তর্ভুক্ত রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.