স্বরাষ্ট্রমন্ত্রী: আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ
আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আর কখনো ফিরতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি দলটিকে অত্যাচারী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী ও খুনি আখ্যা দিয়ে দাবি করেন, দেশের জনগণ তাদের আর রাজনীতি করার সুযোগ দেবে না। চট্টগ্রামের ফটিকছড়িতে আয়োজিত এক ধর্মীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই অবস্থানের কথা জানান।

বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক ধর্মীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘যারা ফ্যাসিবাদ কায়েম করতে মানুষের রক্ত ঝরিয়েছে, নিপীড়ন চালিয়েছে এবং গণহত্যা চালিয়েছে, দেশের রাজনীতিতে তাদের আর কোনো জায়গা হবে না।’ তিনি প্রশ্ন তোলেন, জনগণ কি ফ্যাসিস্ট শক্তির প্রত্যাবর্তন চায়? এ সময় তিনি অভিযোগ করেন, কিছু মহল এখনো তাদের ফিরিয়ে আনার ক্ষেত্র তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফিরে এসে রাজনীতি করার সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিরা এখনো কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেনি। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও গণহত্যাকারীদের বিরুদ্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ রয়েছে। দেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা তৈরির পেছনেও ওই ফ্যাসিস্ট শক্তি জড়িত রয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সরকারের সঙ্গে সহযোগিতা না-ও করতে পারেন, কিন্তু দেশের মানুষের সঙ্গে অসহযোগিতা করবেন না।’
স্বৈরাচারী ও ইসলামবিদ্বেষী একটি শাসনব্যবস্থা থেকে দেশকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর সময় লেগেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, এই দীর্ঘ সংগ্রামে বহু আলেম-ওলামা ও ছাত্র নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তিনি জাতিসংঘের হিসাবের বরাতে বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া বিগত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। নিজের ওপর চলা নির্যাতনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি নিজেও তাদের একজন ছিলাম। মহান আল্লাহর রহমত এবং মানুষের দোয়ায় আমি আজও বেঁচে আছি।’ ওই সময়ে প্রায় সাত হাজার মানুষ নিহত বা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ মামলা ও হামলার শিকার হয়ে হয়রানির মুখে পড়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক স্বার্থে যারা ধর্মের নাম ব্যবহার করে, তাদের সমালোচনা করে তিনি বলেন, মুখে বড় বড় কথা বললেও তাদের প্রাতিষ্ঠানিক নথিপত্রে ইসলামিক মূল্যবোধের কোনো প্রতিফলন নেই। তিনি আরও বলেন, ‘আমরা ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি। আমরাই সেই দল, যারা সংবিধানে ‘বিসমিল্লাহ’ অন্তর্ভুক্ত করেছিল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত জাতীয়তাবাদী ও ইসলামিক মূল্যবোধের অনুসারী।’ সর্বস্তরের মানুষের একক পরিচয়ের ওপর ভিত্তি করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ওপর জোর দিয়ে তিনি দেশে আর কোনো বিভাজন দেখতে চান না বলে জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.