আপনি পড়ছেন

ইরান সরকারের তহবিল স্থানান্তর এবং মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ভূমিকা রাখার অভিযোগে কানাডাভিত্তিক আটটি মানি সার্ভিসেস বা আর্থিক সেবা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ (ওফ্যাক) এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করে।

কানাডার ৮ আর্থিক প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
কানাডার পতাকা

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় এবং ইরানি ডিজিটাল সম্পদ খাতকে লক্ষ্য করে জারি করা নির্বাহী আদেশ ১৩৯০২-এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানি রিয়াল ও অন্যান্য মুদ্রা ডিজিটাল সম্পদে রূপান্তর এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট ও পূর্বে নিষিদ্ধ হওয়া এক্সচেঞ্জের সঙ্গে লেনদেনের অভিযোগ রয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘ইরান সরকার ও তাদের প্রক্সিদের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী অবৈধ আর্থিক মধ্যস্থতাকারীদের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না কানাডা। বিশ্বের যেকোনো প্রান্তে ইরানি প্রশাসনের আর্থিক চ্যানেলগুলো খুঁজে বের করে তা ব্যাহত করবে মার্কিন ট্রেজারি।’

নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো ডাইভার্স ট্রেড ইনকরপোরেশন (মিলিয়ন এক্সচেঞ্জ), ১৩৮০০৭৯ বিসি লিমিটেড (আমিন এক্সচেঞ্জ), টপ পিসি টেকনিশিয়ান ইনকরপোরেশন, এনআইএ নেশনস কারেন্সি লিমিটেড, ২৩৯৭৬৩৯ ওন্টারিও লিমিটেড (ফারাহ এক্সচেঞ্জ), সিসিসি ইনকরপোরেশন, বি গ্যালাক্সি ইনকরপোরেশন (ক্রিপ্টোয়াল) এবং দারবিশ এক্সচেঞ্জ। ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, মিলিয়ন এক্সচেঞ্জের ঠিকানা থেকে আইআরজিসি বা সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানায় বিপুল অঙ্কের অর্থ পাঠানো হয়েছে। এছাড়া ফারাহ এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত ঠিকানা থেকে কুখ্যাত কানাডীয় মাদক কারবারি রায়ান ওয়েডিংয়ের সঙ্গে সম্পর্কিত ঠিকানায় লাখ লাখ ডলার মূল্যের ডিজিটাল সম্পদ স্থানান্তর করা হয়। গত জানুয়ারি মাসে গ্রেপ্তার হওয়া এই মাদক কারবারি ভ্যাঙ্কুভার ও টরন্টো এলাকার মানি এক্সচেঞ্জ ব্যবহার করে শতকোটি ডলারের মাদক বাণিজ্যের অর্থ পাচার করেন। এর মধ্যে আমিন এক্সচেঞ্জ ভ্যাঙ্কুভারে তার মাদক ব্যবসার অর্থ ডিজিটাল সম্পদে রূপান্তর করে বিদেশে পাঠানোর কাজ করত।

পৃথক এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যেসব ডিজিটাল সম্পদ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে ও সন্ত্রাসবাদে অর্থায়নে সহায়তা করছিল, তাদের বিরুদ্ধেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দপ্তরটি সতর্ক করে দিয়ে বলে, ‘বিশ্বের যেকোনো প্রান্তে বসে যারা তেহরানকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করবে, তাদের প্রত্যেককে জবাবদিহির মুখোমুখি হতে হবে।’ মার্কিন প্রশাসন আরও উল্লেখ করে, শনাক্তকরণ এড়াতে এসব প্রতিষ্ঠানের কয়েকটি নিজেদের নাম ও ঠিকানা পরিবর্তন করেছিল। নিষেধাজ্ঞা লঙ্ঘন ও সন্ত্রাসবাদে অর্থায়নের ঝুঁকির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রকাশ হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

মার্কিন ফিনান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (ফিনসেন), কানাডার আর্থিক গোয়েন্দা ইউনিট ফিনট্র্যাক এবং ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) যৌথ সমন্বয়ে এই ব্যবস্থা নেওয়া হয়। এর আগে ওফ্যাক ২ জুন ইরানের নোবিটেক্স, ওয়ালেক্স, বিটপিন ও রামজিনেক্স এবং ৭ আগস্ট আবান টিথার এক্সচেঞ্জ ও এসএইচপিএস শেলবিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.