চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী ভারতের অন্তর্ভুক্তির দাবি বিজেপি সংসদ সদস্যের
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের পাশাপাশি বাংলাদেশের নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে। শুক্রবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই তিনটি অঞ্চল পূর্বে টিপরা রাজ্যের অংশ ছিল এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এগুলোকে জোরপূর্বক হাতছাড়া করেছিলেন।

বিজেপি নেতা নিশিকান্ত দুবে বলেন, ‘শুধুমাত্র পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির ফেরত নেওয়ার সময় আসেনি। নেহরুজি জোর করে যেসব এলাকা হস্তান্তর করেছিলেন, তা নোয়াখালী, চট্টগ্রাম বন্দর কিংবা সিলেট যাই হোক না কেন, সেগুলোও পুনর্দখল করার সময় হয়েছে।’ তিনি দাবি করেন, ত্রিপুরার তৎকালীন রাজা বীর বিক্রম সিংহ তার এলাকা নিয়ে আলোচনার বিষয়ে নেহরুর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন। রাজা প্রশ্ন তুলেছিলেন যে, তার রাজ্যভুক্ত এলাকা কীভাবে পাকিস্তানের হাতে তুলে দেওয়া যায় কিংবা সেখানে গণভোটের আয়োজন করা হয়। পরবর্তীতে সরদার বল্লভভাই প্যাটেল সেনাবাহিনী পাঠানোর পর ১৯৪৮ সালের অক্টোবরে মহারানি কাঞ্চন প্রভা অন্তর্ভুক্তি চুক্তিতে সই করলে ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতের অংশে পরিণত হয়।
জওহরলাল নেহরুর বিরুদ্ধে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার অভিযোগ এনে নিশিকান্ত দুবে দাবি করেন, ১৯৪৬ সালের অক্টোবরে নোয়াখালীতে সংঘটিত সহিংসতার চেয়ে তিনি নিজের সরকারে মুসলিম লীগকে যুক্ত করতেই বেশি ব্যস্ত ছিলেন। এই বিজেপি এমপির দাবি অনুযায়ী, ওই হামলায় প্রায় ১০ হাজার হিন্দু নিহত হয়েছিলেন।
চট্টগ্রাম বন্দর ভারতের বাইরে চলে যাওয়ার কারণে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সার্বিক বিকাশ থমকে গেছে বলে মন্তব্য করেন এই বিজেপি নেতা। তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রবন্দরের অভাবে উত্তর-পূর্বাঞ্চল আজও পিছিয়ে রয়েছে এবং সেখানকার খনিজ ও গ্যাসসম্পদ সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে না। এছাড়া তিনি অভিযোগ করেন, সিলেটে গণভোট পরিচালনাকারী বাহারুল ইসলামকে পরবর্তীতে কংগ্রেস দল রাজ্যসভার সদস্য এবং উচ্চ আদালতের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিল। দুবের দাবি অনুযায়ী, তিনি মুসলিম লীগ রেড আর্মির সদস্য ছিলেন।
এদিকে তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা এবং ত্রিপুরার রাজপরিবারের প্রধান প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে একই ধরনের ঐতিহাসিক অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, দেশভাগের সময় তার দাদিকে অন্ধকারে রেখে পূর্বতন ত্রিপুরা রাজ্যের বিশাল এলাকা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, সমুদ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে আজ আর ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভর করতে হতো না। অতীত সরকারের এই কৌশলগত ভুলের কারণে গোটা দেশকে চরম মূল্য দিতে হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.