দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়ে জিয়া-খালেদার সমাধিতে বিপ্লবী পরিষদের শ্রদ্ধা
রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। শনিবার বিকেলে ৭ নভেম্বর উপলক্ষে সংগঠনটির নেতারা সমাধিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান এবং বিশেষ দোয়া ও প্রার্থনায় অংশ নেন।

এ সময় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনায় সম্পৃক্ত সব প্রয়াত ব্যক্তির আত্মার শান্তি এবং জীবিতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। শ্রদ্ধা নিবেদনে অংশ নেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সালমান সাকিব, সাকিব সামিন ও জয়নাল আবেদিন। এ ছাড়া বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, সদস্যসচিব ফজলুর রহমান ও সহকারী সদস্যসচিব মো. আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের আহ্বায়ক খোমেনী ইহসান। তিনি দাবি করেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও মুক্তিযুদ্ধের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকেনি। তার মতে, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরিবর্তনের মধ্য দিয়েই মূলত দেশে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের নতুন সূচনা হয়েছিল।
জিয়াউর রহমানকে আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশের রূপকার উল্লেখ করে খোমেনী ইহসান বলেন, ‘তিনি কোনো একটি দলের নন, তিনি সকল দেশপ্রেমিক জনগণের। মূলত আদর্শিক কারণেই আমরা তার জন্য দোয়া করতে এসেছি।’ পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করেন তিনি।
বক্তব্যের শেষভাগে তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নীতি অনুসরণ করবেন। ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি দমন করে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখবেন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.