নেতানিয়াহুর শাসনের অবসানে ইসরায়েলে বিক্ষোভ
ইসরায়েলে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে এবং নতুন সরকারে আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ করেছেন শত শত নাগরিক। পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহু-বিরোধী জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর শনিবার সন্ধ্যায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

তেল আবিবের হাবিমা স্কয়ারে সমবেত হওয়া বিক্ষোভকারীদের হাতে আরবি ও হিব্রু ভাষায় লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সেখানে লেখা ছিল, ‘৬৭টি আসন। আসুন নতুন পথ বেছে নিই।’ এছাড়া দেশটির উত্তরাঞ্চলের জেজরিল ভ্যালিতেও একই দাবিতে প্রায় তিন শতাধিক মানুষ সমবেত হন। বিক্ষোভকারীরা এ সময় ‘অংশীদারত্ব ছাড়া শান্তি নেই’ স্লোগান দেন এবং বিভাজনের রাজনীতির অবসান ঘটিয়ে সবার জন্য স্বাধীনতা ও সমতার দাবি তোলেন। ইহুদি-আরব অংশীদারত্ব নিয়ে কাজ করা ‘স্ট্যান্ডিং টুগেদার’ আন্দোলনের সদস্যরাও এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশ থেকে সাংবাদিক আবদ আবু শাহাদেহের মুক্তির দাবিও তোলা হয়। সাবেক নেসেট সদস্য আজমি বিশারাহর সাক্ষাৎকার নিতে দোহা সফরের পর বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের সন্দেহে বুধবার তাকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ।
এদিকে বিক্ষোভের মধ্যেই ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ শনিবার ঘোষণা দিয়েছেন, তিনি পরবর্তী সরকার গঠনের জন্য ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে দায়িত্ব দেবেন। রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তার কাছে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের এই অনুমোদন হস্তান্তর করা হবে।
ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১টি আসন। সদ্য সমাপ্ত নির্বাচনে নেতানিয়াহুর বিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে দুটি আরব দলেরই রয়েছে ১৯টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর সমর্থক দলগুলো পেয়েছে ৫৩টি আসন। তবে প্রধান বিরোধী দলগুলোর নেতারা আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধী। আরব দলগুলো ছাড়া বিরোধী জোটে রয়েছে ৪৮টি আসন, যা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য যথেষ্ট নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.