আপনি পড়ছেন

বিগত সরকারের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবে বড় ধরনের গরমিল শনাক্ত করেছে সংশ্লিষ্ট ফরেনসিক অডিট কমিটি। অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত তথ্যের এসব অসংগতি বিশেষজ্ঞদের পর্যালোচনার পর দ্রুতই প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে।

বিগত সরকারের জিডিপির হিসাবে বড় গরমিল
আমির খসরু মাহমুদ চৌধুরী

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সরকারের পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা যায় না এবং এটি নিজের সঙ্গে প্রতারণা করার মতো। তিনি উল্লেখ করেন, কাউকে লক্ষ্যবস্তু করার জন্য নয়, বরং অতীতের অনিয়মের গভীরে পৌঁছানোর লক্ষ্যেই এই ফরেনসিক অডিট সম্পন্ন হয়েছে। তথ্য যত উন্মুক্ত করা হবে, তত বেশি ভুল চিহ্নিত হয়ে তা সংশোধনের পথ তৈরি হবে। সরকার তথ্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বিবেচনা করে বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে এবং সংস্থাটির জনবল সংকট সমাধানের উদ্যোগ নিচ্ছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, জিডিপির হিসাব নিয়ে বিগত সরকারের সময়ে ওঠা প্রশ্নের পক্ষে যথেষ্ট গরমিল ও প্রমাণ ফরেনসিক অডিটে পাওয়া গেছে। দেশের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে সঠিক তথ্যের ওপর আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, ভোক্তা মূল্যসূচকসহ (সিপিআই) বিভিন্ন পরিসংখ্যান প্রকাশের ক্ষেত্রে মন্ত্রীর স্বাক্ষরের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে এবং এখন বিবিএস স্বাধীনভাবে এসব তথ্য প্রকাশ করছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, বিগত সরকারের আমলে পরিসংখ্যানকে ব্যবহার করে বিশেষ বয়ান তৈরির চেষ্টা হয়েছিল। পর্যালোচনায় জিডিপির পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির তথ্যেও ব্যাপক গরমিল দেখা গেছে, যার কারণে প্রকৃত ব্যক্তিরা সহায়তা পাননি। অসংগতির দৃষ্টান্ত টেনে তিনি বলেন, দেশে নৌযানের সংখ্যা আগে ১৩ হাজার দেখানো হলেও পর্যালোচনায় পাওয়া গেছে ২ লাখ ৬৭ হাজার। এ ধরনের বিভ্রান্তি দূর করতে ডিজিটাল রেজিস্টার বিনিময়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, বৈজ্ঞানিক ভিত্তির তথ্য যেকোনো দেশের টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অপরিহার্য। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক। এ ছাড়া সভায় আরও বক্তব্য দেন বিবিএসের পরিচালক কবির উদ্দিন আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ শাহাদৎ হোসেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.