সপ্তাহের শুরুতেই বাড়ল সোনা-রুপার দর, নিম্নমুখী তেল
বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দাম বেড়ে সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সোমবার লেনদেনের শুরুতে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকলেও সোনা ও রুপার বাজারে চাঙাভাব তৈরি হয়।

বাজারদরের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মান সময় ০৬টা ২০ মিনিটে স্পট গোল্ড বা তাৎক্ষণিক সরবরাহযোগ্য সোনার দাম ১ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ৪ হাজার ১১৭ দশমিক ৭৯ ডলারে। এর মধ্য দিয়ে সপ্তাহ ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম বাড়ল ৪ দশমিক ৩ শতাংশ। একই সময়ে প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ৫২ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে, যা বিগত সপ্তাহের তুলনায় ৪ দশমিক ১৪ শতাংশ বেশি।
অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দরপতনের ধারা আরও বিস্তৃত হয়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৮৪ ডলারে নেমেছে। এর ফলে আন্তর্জাতিক এই মানদণ্ডে জ্বালানি তেলের সাপ্তাহিক দরপতন বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৩ শতাংশে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম শূন্য দশমিক ৯৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৯ দশমিক ৯৪ ডলারে নেমে আসে। সপ্তাহ ব্যবধানে পণ্যটির দাম কমেছে ৬ দশমিক ৫৯ শতাংশ।
জ্বালানি তেলের অন্যান্য উপজাতের দামও নিম্নমুখী রয়েছে। হিটিং অয়েলের দাম শূন্য দশমিক ১০ শতাংশ কমে প্রতি গ্যালন ৪ দশমিক ৩৩ ডলারে এবং পেট্রলের দাম শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে প্রতি গ্যালন ২ দশমিক ৭৬ ডলারে নেমেছে। তবে এই সময়ে ইউরোপীয় প্রাকৃতিক গ্যাসের দাম ১ দশমিক ০৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টা ৮৬ দশমিক ৪৮ ইউরো বা ৯৬ দশমিক ৫ ডলারে উঠেছে। অবশ্য দিনশেষে গ্যাসের দাম বৃদ্ধির এই হার সত্ত্বেও সাপ্তাহিক হিসাবে পণ্যটির দর এখনও ৮ দশমিক ৮৬ শতাংশ কম রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.