আপনি পড়ছেন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে দণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো আইনি বিকল্প নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই বক্তব্য দেন।

দেশে ফিরলে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর ছাড়া বিকল্প নেই
মো. আমিনুল ইসলাম

চিফ প্রসিকিউটর বলেন, বিচারিক প্রক্রিয়ায় সাজাপ্রাপ্ত এবং বিদেশে পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। দেশের বিদ্যমান আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে, কোনো ব্যক্তির ন্যূনতম দুই বছরের সাজা হলে তাকে আর পাসপোর্ট দেওয়ার বিধান নেই। এমতাবস্থায় পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিকে সরকারের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।

শেখ হাসিনা ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এড়িয়ে গেছেন উল্লেখ করে আমিনুল ইসলাম জানান, তিনি আদালতে উপস্থিত হয়ে মামলার রায় মোকাবিলা করেননি। রায় ঘোষণার পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি। ফলে ভবিষ্যতে তার আপিল দায়েরের আর কোনো আইনি সুযোগ অবশিষ্ট নেই। দেশে ফেরার সদিচ্ছা থাকলে তিনি সময়মতো আদালতে আত্মসমর্পণ করে আপিল করতেন।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য চিঠি পাঠিয়েছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। চিফ প্রসিকিউটর বলেন, যিনি পাসপোর্ট চেয়েছেন তিনি নিজে কিংবা তার দলের কেউ এই আবেদন করেননি। একটি বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে এই আবেদন করাকে পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে হাস্যকর হিসেবে আখ্যায়িত করেছেন।

শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নথি পাওয়া যায়নি জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ভারত সরকারের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনার অনুরোধে মানবিক কারণে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি যদি প্রকৃত অর্থেই দেশে ফিরতে চান, তবে ভারত সরকারকে লিখিতভাবে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে পারেন। স্বজনসহ নিরাপদে দেশ ছেড়ে নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলে এমন উদ্যোগ নেওয়া দলগতভাবে আরেকটি ভুল পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অডিও বার্তাগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন চিফ প্রসিকিউটর।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.