যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কাতারে বৈঠকের খবর অস্বীকার করল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান। একই সঙ্গে কাতারে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয়ে ওয়াশিংটনের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। মঙ্গলবার দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই এ তথ্য নিশ্চিত করেন।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে মহসেন রেজাই জানান, অর্থনৈতিক চাপ কমানো এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই ওয়াশিংটন এমন দাবি ছড়াচ্ছে। তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, বর্তমানে আমেরিকানদের সঙ্গে আমাদের কোনো আলোচনা চলছে না এবং ওয়াশিংটনের সঙ্গে আমাদের কোনো দেনদরবার নেই।’
মহসেন রেজাই আরও উল্লেখ করেন, নিজেদের জনগণের ন্যায্য অধিকার হিসেবে তেহরান সাতটি শর্ত উপস্থাপন করেছে। এই শর্তগুলো পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। মার্কিন পক্ষের প্রাথমিক প্রতিক্রিয়াকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের শর্তগুলো আমেরিকান পক্ষকে জানিয়েছি, তবে তাদের প্রাথমিক জবাব ছিল অপর্যাপ্ত ও প্রতারণামূলক। আমরা এখনও একটি সুস্পষ্ট ও স্পষ্ট জবাবের অপেক্ষায় রয়েছি।’
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে রেজাইয়ের বৈঠকের সম্ভাবনা সংক্রান্ত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার দিনের শুরুর দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও একই ধরনের দাবি নাকচ করে দেন। তিনি উল্লেখ করেন, আলোচনার বিষয়ে তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনও কার্যকর রয়েছে।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের দাবিগুলো অত্যন্ত অযৌক্তিক হওয়ায় তাদের সঙ্গে কূটনৈতিক সমঝোতা হয়তো সম্ভব নাও হতে পারে। প্যারিসে জি-সেভেন জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিলেও ওয়াশিংটন কোনো চূড়ান্ত অর্জনের কাছাকাছি নেই।
সম্মেলন শেষে রুবিও জানান, অর্থনৈতিক চাপ কার্যকর হওয়ায় ইরানের বিরুদ্ধে পুনরায় বড় সামরিক অভিযানের প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তবে তেহরান নির্ধারিত সীমা অতিক্রম করলে মার্কিন বাহিনী ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। একই দিনে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, তারা ওয়াশিংটন ও তেহরান উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে, যদিও চুক্তির চূড়ান্ত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তীতে এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং জুন মাসে একটি শান্তি চুক্তির লক্ষ্যে দুই দেশ সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। তবে সেই সমঝোতার পর এখনও চূড়ান্ত কোনো রাজনৈতিক নিষ্পত্তি অর্জিত হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.