আপনি পড়ছেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প্রেস ব্রিফিং করে ‘প্রাথমিক সত্যতা পাওয়ার’ বক্তব্য দেওয়া এবং তা গণমাধ্যমে প্রচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। বিচারপতি মো. বশির উল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ সংক্রান্ত কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে রুল
হাইকোর্ট

তদন্ত বা অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরিচালিত ‘মিডিয়া ট্রায়াল’ এবং কমিশনের অনুসন্ধান পদ্ধতির আইনি ভিত্তি চ্যালেঞ্জ করে এই রিট দায়ের করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মূসা। এর আগে গত ৪ নভেম্বর শুনানি শেষে বিষয়টি আদেশের জন্য রাখা হয়েছিল।

সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম মূসা এ রিট (পিটিশন নম্বর ১৩৮৮৫/২০২৬) দায়ের করেন। আবেদনে অনুসন্ধানাধীন কোনো বিষয়ে মানহানিকর প্রেস ব্রিফিং থেকে দুদককে বিরত রাখা, গত ২ ও ১৩ সেপ্টেম্বরের ব্রিফিংকে বেআইনি ঘোষণা এবং ইতিপূর্বে প্রচারিত বক্তব্যের বিষয়ে সমগুরুত্ব দিয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রচারের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে দুদকের চেয়ারম্যান, কমিশনের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত উপপরিচালক ও সহকারী পরিচালককে বিবাদী করা হয়।

রিট আবেদনের বিবরণ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে উপপরিচালক জানান যে আসিফ মাহমুদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগে কমিশন ‘প্রাথমিক সত্যতা পাওয়ায়’ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অথচ দুর্নীতি দমন কমিশন আইন অনুসারে কোনো অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ অনুসন্ধানের সমাপ্তি বা ফলাফলের অংশ হতে পারে; অনুসন্ধানের শুরুতে এমন বক্তব্য দেওয়ার আইনি এখতিয়ার নেই। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর দুদকের সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই বক্তব্যকে ‘মুখ ফসকে বলা’ বলে উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সাংবাদিকদের বার্তা আদান-প্রদানের মাধ্যমে অনিচ্ছাকৃত ভুল স্বীকার করলেও গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক প্রত্যাহার বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি।

এ বিষয়ে আইনি নোটিশ দেওয়ার পরও গত ১৩ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক আরেকটি প্রেস ব্রিফিং করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ, ডিসি পদায়ন, ওয়াসা, এলজিইডি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দরপত্র ও বিদেশে অর্থপাচার সংক্রান্ত একাধিক নতুন অভিযোগ আনেন।

রিটে এসব অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ উল্লেখ করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্ব বাতিলের সিদ্ধান্তটি প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে মন্ত্রণালয় কার্যকর করেছিল। এছাড়া উল্লেখিত ১৫০ জন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতি কার্যকর হয়েছিল ২০২৬ সালের ১১ মে, যেখানে তিনি পদত্যাগ করেছিলেন ২০২৫ সালের ১১ ডিসেম্বর। পদত্যাগের প্রায় পাঁচ মাস পর কার্যকর হওয়া পদোন্নতিতে তার সংশ্লিষ্ট থাকা আইনগত ও বাস্তবিকভাবে অসম্ভব।

রিট আবেদনে আরও অভিযোগ করা হয়, আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থিতা ঘোষণার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং ‘মিডিয়া ট্রায়াল’ পরিচালনার জন্য এসব ব্রিফিং করা হয়েছে। এই পদক্ষেপ সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মৌলিক অধিকার এবং ‘তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১’-এর পরিপন্থি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.