আপনি পড়ছেন

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনানুষ্ঠানিক আলাপের মধ্য দিয়ে বহুমুখী কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক এই ফোরামে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি তুলে ধরেন তিনি।

কপ-৩১: বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতা
তুরস্কের আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বুধবার বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলনের উদ্বোধনী পর্বের আগে বুধবার তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকেরা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য জানিয়েছেন।

উপ প্রেস সচিব জানান, উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে জড়ো হওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও সমবেত বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অনানুষ্ঠানিক আলোচনায় যুক্ত হন।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও পারস্পরিক অংশীদারত্ব বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এবারের কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতৃবৃন্দ ছাড়াও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে নির্ধারিত কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের সূচি রয়েছে। এর আগে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.