আপনি পড়ছেন

কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে সরাসরি দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। হামলার কয়েক ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতির দেওয়া ফেসবুক পোস্টের জের ধরেই এই পরিকল্পিত নাশকতা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

এমপি নুসরাতের বাড়িতে হামলা: কাঠগড়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ
কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বাগোয়ান গ্রামে ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নুসরাত তাবাসসুম। তিনি জানান, ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিটের দিকে তাদের পৈতৃক বাড়িতে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রকৃতি দেখে সেখানে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে তিনি নিশ্চিত হন। এর আনুমানিক তিন ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি একটি হুমকিমূলক সতর্কবার্তা দিয়েছিলেন। সংসদ সদস্যের দাবি, হামলার ঘটনার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে উল্লাস প্রকাশ করে। তবে এ ধরনের ভীতি প্রদর্শন করে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা যাবে না বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে পূর্ববর্তী হুমকির বিবরণ তুলে ধরে এই আইনপ্রণেতা জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে একটি নির্দিষ্ট নম্বর থেকে তাকে সরাসরি হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আরও একাধিক নম্বর থেকে এমন হুমকি আসতে থাকলে তিনি ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে জিডি করার পরও হুমকি দেওয়া অব্যাহত ছিল। দৌলতপুর পৈতৃক ভিটায় হামলার এ ঘটনায় তিনি স্থানীয় থানায় নিয়মিত মামলা দায়ের করবেন বলে জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে নুসরাত তাবাসসুম বলেন, নাশকতার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থল থেকে কোনো ধরনের আলামত সংগ্রহ করেনি পুলিশ। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিল দাবি করে তিনি অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের গ্রেপ্তারের দাবি জানান। সংবাদ সম্মেলনের পর দুপুর ১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজ শুরু করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.