২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে স্কালোনি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল স্কালোনি। চলতি বছরের বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর তার ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, নতুন এই চুক্তির মধ্য দিয়ে তার অবসান ঘটল। বৃহস্পতিবার এই চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেন তিনি।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ৪৮ বছর বয়সী এই কোচের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে চুক্তি নবায়নের ঘোষণা দেন।
কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া স্কালোনি সাংবাদিকদের জানান, দায়িত্বের শুরুর দিনটির মতোই তিনি এখনো সমান উদ্দীপনা অনুভব করছেন। দীর্ঘ ২০ বছর দলের মূল কাণ্ডারি হিসেবে থাকা লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার এক মাস পর স্কালোনি বলেন, ‘এখন একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে।’
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া উল্লেখ করেন, এই চুক্তির মেয়াদ শেষ হওয়া নাগাদ স্কালোনি হবেন আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে দায়িত্ব পালন করা কোচ।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে উত্তেজনাকর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। গত ১৯ জুলাইয়ের সেই হারের পর দলের দায়িত্বে নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন স্কালোনি।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পর ওই বছরের সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণ করেন স্কালোনি। এরপর টানা আট বছর ধরে তিনি আলবিসেলেস্তেদের কোচের দায়িত্ব পালন করছেন। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। পরে দলটিকে এমন এক উচ্চতায় পৌঁছে দেন, যা আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।
২০২২ সালের বিশ্বকাপের পাশাপাশি তার অধীনে আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা শিরোপাও জয় করে। ৩৯ বছর বয়সী দলের প্রাণভোমরা মেসিকে ছাড়াই এখন দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছেন স্কালোনি।
স্পেনের কাছে ফাইনালে হারের পর তিনি বলেছিলেন, ‘যে বিষয়টি বজায় রাখতে হবে তা হলো এই দলীয় চেতনা এবং খেলোয়াড় ও সাধারণ মানুষের মধ্যে থাকা ঐক্যের অনুভূতি।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.