আপনি পড়ছেন

টাকার মান টেকসই করতে জাতীয় বাজেট ব্যবস্থাপনা, ব্যাংকিং খাত এবং রপ্তানি বাণিজ্যে কার্যকর সংস্কার আনা জরুরি। কৃত্রিমভাবে ডলারের বিনিময় হার ধরে রাখার চেষ্টা শেষ পর্যন্ত অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আবদুল হান্নান প্রধান এবং গবেষক শিক্ষার্থী মুরাদ মিয়ার এক যৌথ বিশ্লেষণে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।

শুধু ডলার বিক্রি করে কেন রক্ষা করা গেল না টাকার মান?
বাংলাদেশি টাকার নোটের বান্ডিল

বিদ্যমান অর্থনৈতিক জটিলতা কাটিয়ে উঠতে এই বিশ্লেষণে ছয়টি প্রধান সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার ওপর আইনি সীমাবদ্ধতা আরোপ এবং স্বাধীন কমিটির মাধ্যমে মুদ্রানীতি পরিচালনার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া বিনিময় হারের ওপর কৃত্রিম নিয়ন্ত্রণ পুরোপুরি বর্জন, ব্যাংকিং খাতের খেলাপি ঋণ আদায়ে কঠোর ব্যবস্থা, প্রবাসী আয় বাড়াতে ব্যয় হ্রাস ও সেবা সহজীকরণ, নিজস্ব কাঁচামাল ব্যবহার বাড়িয়ে রপ্তানি বহুমুখীকরণ এবং ডলারের ওপর নির্ভরতা কমাতে স্থানীয় মুদ্রার বন্ড বাজার সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।

সংকট উত্তরণে আন্তর্জাতিক বিভিন্ন সফল পদক্ষেপের উদাহরণ টেনে বিশ্লেষণে বলা হয়, ১৯৯০-এর দশকে ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভারত মুদ্রার বাস্তবসম্মত দর নির্ধারণ এবং কঠোর আর্থিক শৃঙ্খলার পথ বেছে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক বিপর্যয় সামাল দিতে শ্রীলঙ্কা এবং মিশরও বিনিময় হার উন্মুক্তকরণ ও কাঠামোগত সংস্কারের কঠিন সিদ্ধান্ত নিয়ে সুফল পেয়েছে। বাংলাদেশও ইতিমধ্যে নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে উন্নীত করা এবং কৃত্রিম নিয়ন্ত্রণ ছেড়ে বাজারভিত্তিক হারের দিকে যাওয়ার মতো ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের ফলে ২০২৬ সালের শেষ নাগাদ রিজার্ভ বেড়ে ৩১ থেকে ৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং প্রবাসী আয়েও ইতিবাচক গতি ফিরেছে।

তবে অতীতের ভুল নীতির কারণেই মুদ্রাবাজারে বড় ধরনের ধাক্কা এসেছিল বলে বিশ্লেষণে চিহ্নিত করা হয়। দীর্ঘদিন কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজেট ঘাটতি পূরণ করা এবং একই সময়ে রিজার্ভ থেকে ক্রমাগত ডলার বিক্রি করে টাকার অবমূল্যায়ন ঠেকানোর চেষ্টা করা হয়েছিল। এর ফলে ২০২১ সালের আগস্টে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৮ বিলিয়ন ডলার ছিল, ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তা নেমে আসে ২০ থেকে ২৫ বিলিয়ন ডলারে। কৃত্রিম প্রতিরোধ ভেঙে পড়লে ডলারের দর ৮৫ টাকা থেকে একলাফে ১২২ টাকার উপরে পৌঁছায়, যার মারাত্মক প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে।

বিনিময় হারের এই বিলম্বিত সমন্বয়ের চাপ সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় আঘাত হেনেছে। ২০২৫-২০২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৮ থেকে ৯ শতাংশের মধ্যে থাকার অন্যতম প্রধান কারণ ছিল জ্বালানি, সার ও নিত্যপণ্যের উচ্চ আমদানি ব্যয়। একই সাথে তুলা ও সুতার মতো কাঁচামাল আমদানির খরচ বাড়ায় প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মুদ্রার অবমূল্যায়নের সুফল পুরোপুরি নিতে পারেনি। এছাড়া ডলারে নেওয়া বেসরকারি ঋণ পরিশোধের ব্যয় বহুগুণ বেড়ে যাওয়া এবং খেলাপি ঋণের কারণে ব্যাংকিং খাতের সক্ষমতা কমে আসায় সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম শ্লথ হয়ে পড়ে।

টিবিএস অবলম্বনে

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.