আপনি পড়ছেন

উত্তরপত্র পুনর্নিরীক্ষণে উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণের পথ উন্মুক্ত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
আ ন ম এহছানুল হক মিলন

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী ২৫ নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন নেওয়ার কথা রয়েছে। তবে আগামী ২৩ নভেম্বর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই পুনর্নিরীক্ষণ কার্যক্রমের ফল প্রকাশের পর যেসব শিক্ষার্থীর ফল ইতিবাচক হবে, তারাও যাতে আবেদনের সুযোগ পায়, সেজন্য উপাচার্যকে সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ করেন তিনি।

উচ্চশিক্ষায় আসনসংকট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এবছর পরীক্ষায় ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বর্তমানে দেশে ৫৭টি সরকারি ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে প্রায় ১৫ লাখ আসন ফাঁকা রয়েছে। এর বিপরীতে মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ লাখ। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট কিংবা মেডিকেল কলেজের মতো বড় প্রতিষ্ঠানের আসন নিয়ে উদ্বেগের কারণ নেই। সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয়গুলো যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষা নিতে পারে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে রেফার্ড শিক্ষার্থীদের জন্য অপেক্ষা না করে কার্যক্রম এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আসন ফাঁকা থাকায় শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

আইনি প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে পরীক্ষার খাতা মূল্যায়নে অসংগতি ও খাতা পরিবর্তনের ঘটনা হাতেনাতে ধরা পড়লেও ১৯৮০ সালের প্রচলিত আইনের সীমাবদ্ধতার কারণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে জাতীয় সংসদে ১৯৮০ সালের আইন সংশোধন করে ২০২৬ সালের নতুন আইন পাস করার মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের আইনি ক্ষমতা যুক্ত করা হয়। এই সংশোধনের ফলে এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় ৫ হাজার শিক্ষার্থী পাস করেছে এবং ৩ হাজার ৭৯ জনের জিপিএ বেড়েছে। এবারও পুনর্নিরীক্ষণের মাধ্যমে আরও অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে এবং তারা উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের সেশনজট ও জবাবদিহিতা নিয়ে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার চার বছরের কোর্স সম্পন্ন করতে আট বছরের বেশি সময় লেগেছিল। ভবিষ্যতে শিক্ষার্থীদের যেন এমন জটিলতায় পড়তে না হয়, তা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, চার বা পাঁচ বছরের কোর্স নির্ধারিত মেয়াদের মধ্যেই শেষ করতে হবে। এর চেয়ে বেশি সময় ব্যয় হলে তা প্রশাসনের ব্যর্থতা হিসেবে গণ্য হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.