আপনি পড়ছেন

রাজধানীর পাড়া-মহল্লা পরিচ্ছন্ন রাখতে প্রবীণ নাগরিক ও তরুণদের সমন্বয়ে এলাকাভিত্তিক বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অভিজ্ঞ অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণে নাগরিক স্তরে বর্জ্য ব্যবস্থাপনার একটি সমন্বিত ধারা গড়ে তুলতে এই উদ্যোগ অনুমোদন দেওয়া হয়েছে।

নগর পরিচ্ছন্নতায় প্রবীণ ও তরুণদের মেলবন্ধনে বিশেষ কমিটি
মীর শাহে আলম

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী (আবু আবদুল্লাহ এম ছালেহ), অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ওয়াদুদ চৌধুরী ও উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় বসবাসরত প্রায় ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও জ্যেষ্ঠ নাগরিকদের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং তরুণদের সামাজিক উদ্দীপনাকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করা হবে। সরকারপ্রধানের নির্দেশনা অনুযায়ী গঠিত এসব পাড়া-মহল্লা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপদেষ্টা বা দায়িত্বশীল পদে থেকে তরুণদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও তদারকি করবেন। দ্রুততম সময়ের মধ্যে এই নাগরিক উদ্যোগ বাস্তবায়ন করার প্রস্তুতি চলছে।

এদিকে রাজধানীর সরকারি কোয়ার্টারগুলোর বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি সবচেয়ে খারাপ হিসেবে চিহ্নিত হওয়ায় সংশ্লিষ্ট বাসিন্দাদের প্রতি সতর্কবার্তা জারি করা হয়েছে। আবাসন চত্বরের ময়লা-আবর্জনা অপসারণে কার্যকর পদক্ষেপ না নিলে সরকারি কর্মচারীদের বাসা বরাদ্দ বাতিল হতে পারে বলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, নগরীকে সিঙ্গাপুর বা কানাডার মতো করার অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে বাস্তবসম্মত উপায়ে বাসযোগ্য করে তোলাই সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি সরাসরি পর্যবেক্ষণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি আঞ্চলিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর কার্যক্রম শুরু করার পর এসব তদারকি দল রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে একগুচ্ছ সুপারিশমালা তৈরি করে। পরিদর্শনের আওতায় ছিল ২৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩৯টি সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ১১২টি সরকারি কোয়ার্টার, ১৫২টি বাজার ও শপিং কমপ্লেক্স, ১৮৮টি সড়ক, ফুটপাত ও জনসমাগমস্থল এবং ১৩৬টি বাস টার্মিনাল, রেলস্টেশন, কলোনি ও বস্তি এলাকা। তদারকি দলগুলোর পেশ করা এই সুপারিশের আলোকেই পাড়া-মহল্লাভিত্তিক প্রবীণ ও তরুণদের মেলবন্ধনের নতুন মডেলটি অনুমোদন করেন সরকারপ্রধান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.