রমজানে খেজুর মাল্টা ও আপেলে বড় শুল্ক ছাড়
আসন্ন রমজান মাসে বাজার সহনীয় রাখতে এবং ফলের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে বড় অঙ্কের শুল্ক ছাড় দিয়েছে সরকার। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রোববার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রমজান মাসকে কেন্দ্র করে খেজুর আমদানির ক্ষেত্রে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ সুবিধা ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
একই সঙ্গে মাল্টা ও আপেল আমদানিতেও করভার প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত মাল্টা এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ কার্যকর থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.