অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৬৫ পোশাক কারখানা
উৎপাদন বন্ধ রাখার হুঁশিয়ারি উপেক্ষা করে মোট ১২১টি পোশাক কারখানায় কাজে যোগ দেননি শ্রমিকেরা। এর মধ্যে নতুন করে ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫টিতে।

গতকাল রোববার সাভার ও আশুলিয়া এলাকার পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। কারখানা মালিকেরা জানিয়েছেন, আশুলিয়ায় অচলাবস্থা কিছুটা কমলেও দেশের সবচেয়ে বেশি তৈরি পোশাক কারখানাসমৃদ্ধ গাজীপুরে উৎপাদন বন্ধ থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
গাজীপুরে রোববার উৎপাদন বন্ধ রাখা কারখানাগুলোর মধ্যে রয়েছে ইকোটেক্স লিমিটেড, ফারইস্ট ড্রেসেস, অ্যাপেক্স ফ্যাশনস, আহসান অ্যাপারেলস, ডিভাইন গার্মেন্টস, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি ও লিডা। এর মধ্যে শুধু ইকোটেক্স লিমিটেডেই কর্মরত রয়েছেন প্রায় ২০ হাজার শ্রমিক-কর্মচারী।
উৎপাদন স্থগিত হওয়া একটি কারখানার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কারখানা খোলার চেষ্টা করা হলেও বাইরের কারখানার শ্রমিকেরা এসে প্রধান ফটক ভেঙে ফেলেন। ভেতরে থাকা শ্রমিকদের অন্তত ১৫ শতাংশ বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত হয়ে অন্য কারখানায় গিয়ে হামলা চালিয়েছেন। গত ১৭ অক্টোবরের পর থেকে প্রতিষ্ঠানটি সাত দিন বন্ধ রাখতে হয়েছে এবং সর্বশেষ তারা ১৩(১) ধারায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে বাধ্য হয়েছেন।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, আগের ৫৫টি এবং রোববারের নতুন ১০টি মিলিয়ে মোট ৬৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশৃঙ্খলা তৈরি করে অযৌক্তিক মজুরির দাবি তোলা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
চলমান পরিস্থিতির মধ্যেই সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সভায় মালিকপক্ষের তরফ থেকে ন্যূনতম মজুরির আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মালিকপক্ষ ন্যূনতম মজুরি হিসেবে ১৫ হাজার টাকার কাছাকাছি অঙ্ক প্রস্তাব করতে পারে।
পোশাক খাতের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। এর বিপরীতে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আগেই ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন। উভয় পক্ষের প্রস্তাব পাওয়ার পর মজুরি বোর্ড চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে পাঠাবে। মালিকপক্ষের প্রস্তাব প্রকাশের পর অসন্তোষ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধানের তাগিদ দিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, মজুরির বিষয়টি চলতি নভেম্বর মাসের মধ্যেই নিষ্পত্তি করা প্রয়োজন। বিজিএমইএর আরেক নেতাও একই ধরনের পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.