উয়েফার সমর্থনে ফিফা সভাপতি পদে লড়বেন দিয়ালো
ইউরোপীয় ফুটবলের শীর্ষ কর্মকর্তাদের সর্বসম্মত সমর্থন পেয়ে ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। সোমবার ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা) এ ঘোষণা দেয়।

ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার প্রধান আলেকজান্ডার সেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দিয়ালোকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। উয়েফার নির্বাহী কমিটি এবং ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী জাতীয় সংস্থাগুলো তাকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেয়।
দিয়ালো এই আহ্বান গ্রহণ করেছেন। মঙ্গলবার এফএফএফের নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা অনুমোদন করবে।
২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বর্তমান সভাপতি ইনফান্তিনো আরেকটি মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
উয়েফা বলেছে, ‘ফিফার গতিপথ নিয়ে গুরুতর উদ্বেগের প্রেক্ষাপটে জাতীয় সংস্থাগুলো বিশ্ব ফুটবল অঙ্গনে নতুন করে ঐক্য ও আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।’
সংস্থাগুলো আরও শক্তিশালী সুশাসন, ফুটবল সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৃহত্তর সহযোগিতা এবং বিশ্বব্যাপী খেলাটির উন্নয়নে নতুন করে মনোযোগ দেওয়ার দাবি জানিয়েছে।
৬৩ বছর বয়সী দিয়ালো এর আগে ফরাসি পেশাদার ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া তিনি ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের পরিচালনা পর্ষদে এবং ফিফার বিরোধ নিষ্পত্তি কাঠামোতেও কাজ করেছেন।
তিনি ২০২৩ সালে এফএফএফের সভাপতি হন এবং একই বছর উয়েফার নির্বাহী কমিটিতে যোগ দেন। পরে ২০২৪ সালের ডিসেম্বরে ফরাসি ফেডারেশনের নেতৃত্বে পুনরায় নির্বাচিত হন।
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের মধ্যেই এই ঘোষণা এল। সুশাসন সংক্রান্ত উদ্বেগের কারণে সেপ্টেম্বরে তার পুনর্নির্বাচনের প্রচেষ্টা থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় এফএফএফ।
বিশ্বকাপের স্বত্ব ও বহিরাগত বিনিয়োগকারীদের যুক্ত করে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে এই বিরোধের আংশিক সূত্রপাত হয়। ইউরোপীয় দেশগুলোর বিরোধিতার মুখে আগস্টের শুরুতে সেই পরিকল্পনাটি বাতিল করা হয়।
৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০১৬ সাল থেকে ফিফার নেতৃত্ব দিচ্ছেন এবং ২০২৭ সালে আরেকটি মেয়াদের জন্য লড়তে যাচ্ছেন।
নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীদের ফিফার অন্তত পাঁচটি সদস্য সংস্থার সমর্থন নিশ্চিত করতে হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.