নিরাপত্তা ত্রুটিতে ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার মামলা
পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা, পর্যবেক্ষণ ও তদারকি ছাড়াই শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি ও পরীক্ষার মাধ্যমে জনগণকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। সোমবার অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্টা এই মামলা দায়ের করেন।

সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ওপেনএআই জেনেশুনেই অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে সম্ভাব্য বিপজ্জনক এআই মডেল পরীক্ষা করেছে। এর ফলে অনিবার্য সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। মামলায় ২০২৬ সালের জুলাইয়ে ওপেন-সোর্স এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’-এ ঘটা একটি সাইবার ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার কর্মকর্তাদের দাবি, অপর্যাপ্ত নিরাপত্তা নিয়ন্ত্রণের কারণেই ওই ঘটনা ঘটেছিল।
এক বিবৃতিতে রব বন্টা বলেন, ‘জনগণকে সুরক্ষা দেওয়ার মতো কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই বিপজ্জনক এআই মডেল তৈরির কারণে আজ আমার দপ্তর ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করছে। হাগিং ফেসের ওপর হামলা নিয়ে নিয়ন্ত্রণহীন এআইয়ের কল্পবিজ্ঞানসুলভ নানা গল্প ছড়ালেও বিষয়টি স্পষ্ট: ওপেনএআইয়ের অভ্যন্তরীণ সংস্কৃতিরই অনিবার্য ফল ছিল এই হামলা। তারা নিরাপত্তা ও জবাবদিহির চেয়ে প্রবৃদ্ধি এবং দ্রুত মডেল উন্নয়নকে বেশি প্রাধান্য দিয়েছে। আর এটি জানা থাকা ৮০টি ঘটনার মধ্যে মাত্র একটি।’
ওই ঘটনার পর থেকে ওপেনএআই এবং তৃতীয় পক্ষগুলো পরীক্ষামূলক স্বয়ংক্রিয় এআই এজেন্টদের মাধ্যমে কম্পিউটার ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ এবং সাইবার হামলার আরও বেশ কিছু ঘটনা শনাক্ত করেছে।
অভিযোগ অনুযায়ী, এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সফটওয়্যার কোড সংবলিত ডেটাবেস, তথ্যভিত্তিক ওয়েবসাইট এবং সংবেদনশীল স্বাস্থ্য তথ্য সংরক্ষণকারী সরকারি ডেটাবেস। অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানায়, পরীক্ষামূলক এআই এজেন্টগুলো ওপেনএআইয়ের নিজস্ব অভ্যন্তরীণ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত করেছে।
বন্টা দপ্তরের দাবি, এসব ঘটনা ইন্টারনেটের সঙ্গে যুক্ত কম্পিউটার ও নেটওয়ার্কগুলোর জন্য চলমান সাইবার নিরাপত্তা ঝুঁকির প্রমাণ দেয়।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর বিবৃতিতে উল্লেখ করে, ‘ওপেনএআই যে প্রযুক্তি তৈরি করছে তা নতুন হতে পারে, কিন্তু জনগণের ক্ষতি করে এমন আচরণের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার নিষেধাজ্ঞা এবং অন্যায্য, প্রতারণামূলক ও জালিয়াতিপূর্ণ ব্যবসায়িক চর্চার বিরুদ্ধে আইনগুলো নতুন নয়।’
বন্টা জানান, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য প্রযুক্তিগত উদ্ভাবনকে সমর্থন করে, তবে কোম্পানিগুলোর কাছ থেকে জননিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এবং আইন মেনে চলা প্রত্যাশা করে।
তিনি বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় আমরা উদ্ভাবনকে মূল্যায়ন করি, তবে আমরা এমন উদ্ভাবন চাই যা আইন মেনে চলে—তা যে পণ্য বা যে কোম্পানিই হোক না কেন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.