আপনি পড়ছেন

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, প্রজাতন্ত্রের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন কি না, সে বিষয়ে তদারকি চলছে। সরকার এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

ডা. জাহেদ: সরকারি চাকরিজীবীদের আওয়ামী লীগ-সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে
ডা. জাহেদ উর রহমান

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। সরকারের ‘মেকানিজম’ ও ‘প্রচুর হাতিয়ার’ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার তথ্য পেতে চাইলে তা পেতে পারে।

তবে প্রশাসনের ভেতরে এই তদারকি প্রক্রিয়া কীভাবে পরিচালিত হচ্ছে, তা প্রকাশ করা যাবে না বলে জানান ডা. জাহেদ উর রহমান। অতীতের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ দলটির সঙ্গে যুক্ত ছিলেন, যা কোনো সমস্যা নয় এবং প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজও করছেন।

কর্মরত অবস্থায় কেউ দলটির সঙ্গে যুক্ত থাকলে সেটি ‘ভয়ঙ্কর কথা’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.