আপনি পড়ছেন

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরের বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ভাঙচুরের ঘটনায় অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। হামলার পর ভবনটির প্রবেশপথ বন্ধ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা, ভাঙচুর
ডিএনসিসি প্রশাসক কার্যালয়ে হামলা

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশ ভেঙে ফেলে। কার্যালয়ের কর্মকর্তারা দাবি করেন, হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা চালালেও কাচের দরজা থাকায় তারা ঢুকতে পারেনি। এ সময় ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভেঙে ফেলা হয়। ভবনের আশপাশের অন্যান্য স্থাপনার তুলনায় এই কার্যালয়েই বেশি ভাঙচুর চালানো হয়েছে।

ঘটনার পর থেকে ওই ভবনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান করছেন। তবে হামলার পরবর্তী সময়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী সেখানে এসে ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা ব্যক্তিদের ওপর আক্রমণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। ঘটনার সময় পুলিশকে জানানো হলেও হামলার বেশির ভাগ অংশ ঘটে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বলে তিনি অভিযোগ করেন।

গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন বলে উল্লেখ করেন মামুন পাটোয়ারী। তিনি বলেন, এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নিয়েছিলেন এবং ঘটনার সময় তারাও ওই ভবনে অবস্থান করছিলেন।

হামলাটি মূলত মিল্টনকে লক্ষ্য করেই চালানো হয়েছে দাবি করে মামুন পাটোয়ারী বলেন, সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযান এ ঘটনার পেছনে কারণ হতে পারে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.